Corporate & Business News Bangladesh
Corporate Bangladesh Corporate Bangladesh Corporate News Bangladesh Company News CEO Interview Business Leadership

বন্যার্তদের জন্য ১০ কোটি টাকা দিবে ইসলামী ব্যাংক

corporate-news-2024

করপোরেট নিউজ 24 রিপোর্ট  : দেশের বিভিন্ন জেলায় বন্যার্ত মানুষের সহায়তায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে ১০ কোটি টাকা অনুদান প্রদান করবে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। মঙ্গলবার(২৭ আগস্ট ২০২৪) ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত ব্যাংকের বোর্ড অব ডাইরেক্টরস সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

ব্যাংকের নবনিযুক্ত চেয়ারম্যান মো. ওবায়েদ উল্লাহহ আল মাসুদের সভাপতিত্বে সভায় স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ খুরশীদ ওয়াহাব, মো. আবদুল জলিল, ড. এম মাসুদ রহমান, মো. আবদুস সালাম, এফসিএ, এফসিএমএ, ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা ও কোম্পানি সেক্রেটারি (চলতি দায়িত্ব) মোহাম্মদ জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।

উলে­খ্য, এর আগে ব্যাংকের কর্মকর্তা- কর্মচারীরা বন্যার্তদের জন্য তাদের ২ দিনের বেতনের সমপরিমাণ ৫ কোটি টাকার অনুদান প্রদান করেছে। সভায় ব্যাংকের পলিসি সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়।

কনি/মেহেরাব 

Leave A Reply

Your email address will not be published.