Corporate & Business News Bangladesh
Corporate Bangladesh Corporate Bangladesh Corporate News Bangladesh Company News CEO Interview Business Leadership

এস আলম-মুক্ত হলো ফার্স্ট সিকিউরিটি ব্যাংক

করপোরেট নিউজ ২৪ প্রতিবেদন:  বেসরকারি খাতের আরও একটি ব্যাংক এস আলম গ্রুপের দখল মুক্ত হলো। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পর্ষদ বাতিল করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। একই সঙ্গে পাঁচ সদস্যের নতুন পর্ষদ পুনর্গঠন করে দিয়েছে। এতে ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ আব্দুল মান্নানকে চেয়ারম্যান করা হয়েছে। বাকি চারজনকে নিয়োগ দেওয়া হয়েছে স্বতন্ত্র পরিচালক হিসাবে।

 

আগের পর্ষদের চেয়ারম্যান ছিলেন মোহাম্মদ সাইফুল আলম। তাকেসহ আগের পর্ষদের সবাইকে বাদ দেওয়া হয়েছে।

এ বিষয়ে রোববার রাতে কেন্দ্রীয় ব্যাংক থেকে একটি চিঠি ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) কাছে পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য এমডিকে নির্দেশনা দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের চিঠিতে বলা হয়, ব্যাংকটির নবগঠিত পরিচালনা পর্ষদের অন্য সদস্যরা হলেন- বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. আজিজুর রহমান, উত্তরা ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল কুদ্দুছ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস ডিপার্টমেন্টের সহযোগী অধ্যাপক মো. সাইফুল আলম ও চার্টার্ড অ্যাকাউন্টেন্ট রাগিব আহসান।

কেন্দ্রীয় ব্যাংক বলেছে, ব্যাংকের আমানতকারীদের স্বার্থ রক্ষা, তাদের আস্থা ধরে রাখার জন্য এবং সার্বিক বাবে ব্যাংকের সুশাসন প্রতিষ্ঠায় জনস্বার্থে কেন্দ্রীয় ব্যাংক এ পদক্ষেপ নিয়েছে। এ পদক্ষেপের ফলে ব্যাংকটিতে আমানতকারীদের আস্থা ফিরে আসবে বলে কেন্দ্রীয় ব্যাংক মনে করছে।

২/১ দিনের মধ্যেই ব্যাংকের নতুন পর্ষদ বৈঠক করে ব্যাংক পরিচালনার দায়িত্ব গ্রহণ করবেন বলে জানা গেছে।

সূত্র জানায়, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের উদ্যোক্তা পরিচালক ছিলেন এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম। ব্যাংকের বেশির ভাগ শেয়ারহোল্ডারই ছিলেন ওই গ্রুপের। ফলে ব্যাংকের লাইসেন্সও ছিল ওই গ্রুপের হাতেই। ব্যাংকটি পরিচালনাও করেছে এককভাবে এস আলম গ্রুপ। দীর্ঘ দিন এ ব্যাংকের এমডি ছিলেন গ্রুপেরই একজন পরোক্ষ কর্মকর্তা। কেন্দ্রীয় ব্যাংক থেকে লাইসেন্স নিয়ে এস আলম গ্রুপ পথম এটির মালিকানা পেয়েছিলেন।

কনি/মনির

 

Leave A Reply

Your email address will not be published.