Corporate & Business News Bangladesh
Corporate Bangladesh Corporate Bangladesh Corporate News Bangladesh Company News CEO Interview Business Leadership

ওয়ালটনের উদ্যোক্তা পরিচালকের শেয়ার হস্তান্তরের ঘোষণা

করপোরেট নিউজ২৪ :  পুঁজিবাজারের তালিকাভুক্ত ওয়ালটন হাইটেক ইন্ডাষ্ট্রিজ পিএলসির উদ্যোক্তা পরিচালক এস.এম আশরাফুল আলম ও এস.এম নুরুল আলম রিজভী শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির এই দুই উদ্যোক্তা পরিচালক ১ কোটি ২১ লাখ ২০ হাজার শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছেন। এরমধ্যে এস.এম আশরাফুল আলম তার ছেলে শাহরিয়ার আলম শুভকে ৬০ লাখ ৬০ হাজার এবং মেয়ে ফারিয়া আলম প্রভাকে ৬০ লাখ ৬০ হাজার শেয়ার হস্তান্তর করবেন। আর অপর উদ্যোক্তা পরিচালক নুরুল আলম তার মেয়ে রিফা তাসনিয়া স্বর্ণাকে ৯০ লাখ শেয়ার হস্তান্তর করবেন।

আগামী ৩০ কর্মদিবসের মধ্যে শেয়ার হস্তান্তর সম্পন্ন করবেন এই দুই উদ্যোক্তা পরিচালক।

কনি/জুবায়ের

Leave A Reply

Your email address will not be published.