Corporate & Business News Bangladesh
Corporate Bangladesh Corporate Bangladesh Corporate News Bangladesh Company News CEO Interview Business Leadership

সেপ্টেম্বরে রপ্তানি আয় ৬.৭৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে

করপোরেট নিউজ ২৪ : চলতি বছরের সেপ্টেম্বর মাসে দেশের রপ্তানি আয় পূর্ববর্তী বছরের একই সময়ের তুলনায় ৬.৭৮ শতাংশ বেড়ে ৩.৫১ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে, যা গত বছরের সেপ্টেম্বরের তুলনায় ২২০ মিলিয়ন ডলার বেশি। গত বছরের সেপ্টেম্বর মাসে রপ্তানি আয় ছিল ৩.২৯ বিলিয়ন ডলার।

এনবিআরের রিয়েল টাইম শিপমেন্টের তথ্যের ভিত্তিতে বুধবার( ৯ অক্টোবর, ২০২৪) ইপিবি এই পরিসংখ্যান প্রস্তুত করেছে। আজ বিকেলে ইপিবির কার্যালয়ে মাসিক রপ্তানি আয় পর্যালোচনা সংক্রান্ত সংবাদ সম্মেলনে ইপিবির ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন এ তথ্য জানিয়েছেন। তিনি উল্লেখ করেন, এখন থেকে ইপিবি প্রতি মাসে রপ্তানি আয়ের বিশদ বিশ্লেষণ উপস্থাপন করবে।

ইপিবির তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে সেপ্টেম্বর—প্রথম প্রান্তিকে বাংলাদেশের রপ্তানি আয় ৫.০৪ শতাংশ বেড়ে ১১.৩৭ বিলিয়ন ডলার হয়েছে, যা ২০২৩-২৪ অর্থবছরের একই সময়ের ১০.৮২ বিলিয়ন ডলারের তুলনায় বেশি।

তৈরি পোশাক শিল্প (আরএমজি) এই তিন মাসে ৫.৩৪ শতাংশ বৃদ্ধি পেয়ে ৯.২৯ বিলিয়ন ডলার রপ্তানি করেছে, যা বৈদেশিক বাজারে বাংলাদেশের প্রধান্য অব্যাহত রেখেছে। এর মধ্যে নিটওয়্যারের রপ্তানি ৫.২২ বিলিয়ন ডলার, যার প্রবৃদ্ধি ৫.৭২ শতাংশ এবং ওভেন পোশাকের রপ্তানি ৪.০৭ বিলিয়ন ডলার, যা ৪.৮৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

২০২৪ সালের সেপ্টেম্বরে এক মাসে রপ্তানি আয় ছিল ২.৭৮ বিলিয়ন ডলার, যা সেপ্টেম্বর ২০২৩ সালের তুলনায় ৬ শতাংশ বেশি।

কনি/মনির

Leave A Reply

Your email address will not be published.