USA news 24/7
Stay Ahead with the Latest in Business

আওয়ামী লীগের ১৫ বছরে গড়ে বছর প্রতি ১৪ বি.ডলার বিদেশে পাচার

ঢাকা: আওয়ামী লীগের ১৫ বছরের শাসনামলে প্রতি বছর গড়ে প্রায় ১৪০০ কোটি (হয়েছে। বাংলাদেশের অর্থনীতি নিয়ে শ্বেতপত্র প্রণয়ন কমিটির খসড়া প্রতিবেদনে এই তথ্য উল্লেখ করা হয়েছে। শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য রোববার(৩১ নভেম্বর) প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেবেন। পরদিন সংবাদ সম্মেলন করে গত সরকারের অনিয়ম, দুর্নীতি এবং অব্যবস্থাপনার চিত্র তুলে ধরা হবে।

এর আগে ২ নভেম্বর ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) জানায়, গত ১৫ বছর ধরে প্রতি বছর ১২ থেকে ১৫ বিলিয়ন ডলার দেশের বাইরে পাচার হয়েছে।

গত বৃহস্পতিবার এক অনুষ্ঠানে ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, “এর আগে আওয়ামী লীগ সরকার আমলে ইআরএফ-এর একটি অনুষ্ঠানে বলেছিলাম, সাংবাদিকদের বাংলাদেশ ব্যাংকে কেন ঢুকতে দেওয়া হচ্ছে না, ‘ডাল মে কুচ কালা হ্যায়’। রোববার আমি বলতে পারব, কোন ডাল পচা, আর কোনটা ভালো ছিল।” দেশের অর্থ পাচারের প্রকৃত পরিমাণ নির্ধারণে সময় স্বল্পতার কারণে শ্বেতপত্র প্রণয়ন কমিটি যথাযথ তথ্য সংগ্রহ করতে পারেনি। এক সদস্য জানান, “আমরা বাংলাদেশের অর্থনীতির প্রকৃত চিত্র তুলে ধরেছি।”

২৮ আগস্ট প্রতিবেদন তৈরির জন্য গঠিত কমিটিকে তিন মাস সময় দেওয়া হয়। নাম প্রকাশে অনিচ্ছুক কমিটির এক সদস্য বলেন, “কীভাবে অর্থ পাচার হয় এবং কীভাবে তা বন্ধ করা যায়, সে সম্পর্কিত তথ্যও আমরা প্রতিবেদনে অন্তর্ভুক্ত করেছি।”

যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটির তথ্য অনুযায়ী, ব্যবসায়ীদের আমদানি-রপ্তানি পণ্যের ভুল চালানের কারণে ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত বাংলাদেশ গড়ে ৮ দশমিক ২৭ বিলিয়ন ডলার হারিয়েছে।

বাংলাদেশের অর্থনীতির প্রকৃত অবস্থার উপর ২৫০ পৃষ্ঠার শ্বেতপত্র প্রতিবেদন তৈরি করা হয়েছে। এতে জিডিপি প্রবৃদ্ধি, মূল্যস্ফীতি, বৈদেশিক ভারসাম্য, ব্যাংকিং খাত, বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি, সরকারের ঋণ, পরিসংখ্যানের মান, বাণিজ্য, রাজস্ব, ব্যয়, মেগা প্রকল্প, ব্যবসার পরিবেশ, দারিদ্র্য ও সমতা, পুঁজিবাজার, শিক্ষা, স্বাস্থ্য, নারী ও জলবায়ু ইস্যুসহ ২২টি অধ্যায় অন্তর্ভুক্ত রয়েছে।

সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে গঠিত কমিটি পদ্মা সেতু, রেল সংযোগ, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্র ও কর্ণফুলী টানেলের মতো মেগা প্রকল্পগুলোর ওপর তাদের পর্যবেক্ষণ তুলে ধরেছে।

করপোরেটনিউজ২৪, মনির

Leave A Reply

Your email address will not be published.