EMail: corporatenews100@gmail.com
ঢাকা: সোশ্যাল ইসলামী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন এ এ এম হাবীবুর রহমান। ইসলামী ব্যাংকিংয়ে প্রায় ৪০ বছরের অভিজ্ঞতাসম্পন্ন এ এ এম হাবীবুর রহমান ১৯৮৫ সালে প্রবেশনারি অফিসার হিসেবে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে যোগদানের মাধ্যমে তাঁর ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন।
তাঁর দীর্ঘ কর্মজীবনে তিনি ইসলামী ব্যাংকের লোকাল অফিস, চক মুঘলটুলী শাখা, পল্টন শাখা, নবাবপুর রোড কর্পোরেট শাখা, রাজশাহী জোন এবং প্রধান কার্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে দায়িত্ব পালন করেছেন। সুনামের সঙ্গে তিনি ইসলামী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।
২০২২ সালে তিনি সোশ্যাল ইসলামী ব্যাংকে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এসইভিপি) পদে যোগ দেন। এর পর তিনি ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স ডিভিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর দক্ষতা ও কর্মদক্ষতার স্বীকৃতি হিসেবে ব্যাংকের পরিচালনা পর্ষদ তাঁকে উপ-ব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতি দিয়েছে।
এ এ এম হাবীবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে বি এস এস (অনার্স) এবং এম এস এস ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি তিনি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে কামিল ডিগ্রিও লাভ করেন। ব্যাংকিং বিষয়ে জ্ঞান ও অভিজ্ঞতা বৃদ্ধির জন্য তিনি থাইল্যান্ড, ভারত, সিঙ্গাপুর, জার্মানি, শ্রীলঙ্কা এবং নাইজেরিয়া সহ বিভিন্ন দেশে ভ্রমণ করেন এবং আন্তর্জাতিক কর্মশালায় অংশগ্রহণ করেন।
বিএনএনিউজ২৪, এসজিএন