Corporate & Business News Bangladesh
Corporate Bangladesh Corporate Bangladesh Corporate News Bangladesh Company News CEO Interview Business Leadership

টানা ৮ম বার ইতিহাস গড়ল ‘স্পিড’—জিতে নিল বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড ২০২৫

বাংলাদেশের কোমলপানীয় বাজারে আবারও নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করল জনপ্রিয় ব্র্যান্ড ‘স্পিড’। দেশের অন্যতম শীর্ষ সফট ড্রিংক ব্র্যান্ডটি অর্জন করেছে ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড ২০২৫’। বিশেষ বিষয় হলো—সি এস ডি অলটারনেটিভ ক্যাটাগরিতে টানা অষ্টমবারের মতো এই সম্মান জিতে নিয়ে নতুন এক ইতিহাস সৃষ্টি করেছে ‘স্পিড’।

জমকালো আয়োজনে সেরা ব্র্যান্ডের স্বীকৃতি

বাংলাদেশের ব্র্যান্ড প্র্যাকটিশনারদের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম (BBF) সম্প্রতি রাজধানীর লা মেরিডিয়ান ঢাকা হোটেলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে দেশের সেরা ব্র্যান্ডগুলোকে এই সম্মাননা প্রদান করে।

অনুষ্ঠানে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড-এর পক্ষে পুরস্কার গ্রহণ করেন সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার এস এম মেহেদী-আল-সিরাজী (শিবলু)। এ সময় উপস্থিত ছিলেন টিম স্পিড এবং প্রতিষ্ঠানটির অন্যান্য কর্মকর্তারা।

ইউনিক টেস্ট ও সাহসী মার্কেটিংই সাফল্যের চাবিকাঠি

যাত্রার শুরু থেকেই ইউনিক টেস্ট, ভিন্নধর্মী ব্র্যান্ডিং এবং ইনোভেটিভ মার্কেটিং ক্যাম্পেইন–এর মাধ্যমে ভোক্তাদের হৃদয়ে জায়গা করে নেয় ‘স্পিড’। এই ধারাবাহিকতার ফলেই বর্তমানে সি এস ডি অলটারনেটিভ ক্যাটাগরিতে সর্বাধিক মার্কেট শেয়ার নিয়ে শীর্ষ অবস্থানে রয়েছে ব্র্যান্ডটি।

ভোক্তাদের ভালোবাসাতেই বারবার সেরা

এই অসাধারণ অর্জনের জন্য ভোক্তা, বিক্রেতা, পরিবেশক এবং সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার এস এম মেহেদী-আল-সিরাজী (শিবলু)।

তিনি বলেন, “বাংলাদেশের বেভারেজ ক্যাটাগরিতে একমাত্র ব্র্যান্ড হিসেবে ‘স্পিড’ টানা ৮ম বারের মতো বেস্ট ব্র্যান্ড হওয়ার গৌরব অর্জন করেছে। এটি আমাদের ভোক্তাদের ভালোবাসা ও বিশ্বাসের প্রতিফলন। আমরা ভবিষ্যতেও ভোক্তাদের জন্য সেরা মানের পণ্য ও অনন্য অভিজ্ঞতা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।”

‘স্পিড’—শুধু একটি ড্রিংক নয়, একটি ট্রেন্ড

আজ ‘স্পিড’ শুধু একটি কোমলপানীয় ব্র্যান্ড নয়, বরং এটি তরুণ প্রজন্মের একটি লাইফস্টাইল ট্রেন্ড। ধারাবাহিক সাফল্য প্রমাণ করে—বাংলাদেশের বেভারেজ ইন্ডাস্ট্রিতে ‘স্পিড’ এক অপ্রতিরোধ্য নাম।
প্রেসরিলিজ।

Leave A Reply

Your email address will not be published.