Corporate & Business News Bangladesh
Corporate Bangladesh Corporate Bangladesh Corporate News Bangladesh Company News CEO Interview Business Leadership

আজকের স্বর্ণের দাম: ২১ জুন ২০২৬

টানা দুই দফা কমার পর ভরিতে কত?

দেশের স্বর্ণের বাজারে আবারও মূল্য সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। টানা দুই দফা দাম কমানোর ফলে বর্তমানে স্বর্ণের দাম কিছুটা স্বস্তির পর্যায়ে এসেছে। সবশেষ সমন্বয়ে প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমানো হয়েছে।

বাজুসের নির্ধারিত নতুন মূল্য অনুযায়ী, রোববার (২১ জুন) দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ভ্যাটসহ ২ লাখ ২৬ হাজার ৩৪০ টাকা। শনিবার সকাল ১০টা থেকে কার্যকর হওয়া এই দাম আজও বহাল রয়েছে।

শুধু ২২ ক্যারেট নয়, অন্যান্য মানের স্বর্ণের দামেও পরিবর্তন এসেছে। বর্তমানে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ১৬ হাজার ১৯২ টাকায়। ১৮ ক্যারেটের এক ভরির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৫ হাজার ৬৯১ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরির মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৫১ হাজার ৬৯০ টাকা।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে পিওর গোল্ড বা তেজাবি স্বর্ণের দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

চলতি ২০২৬ সালে এখন পর্যন্ত মোট ৭৮ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৯ বার দাম বৃদ্ধি, ৩৮ বার হ্রাস এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে। অন্যদিকে, ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম পরিবর্তন করা হয়েছিল। ওই বছর ৬৪ বার দাম বেড়েছিল এবং ২৯ বার কমানো হয়।

বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার ওপর নির্ভর করে স্বর্ণের দাম যেকোনো সময় পরিবর্তিত হতে পারে। তাই স্বর্ণ কেনাবেচার আগে সর্বশেষ বাজারদর জেনে নেওয়াই হবে সবচেয়ে ভালো সিদ্ধান্ত।

করপোরেটনিউজ২৪/ এসটি

Leave A Reply

Your email address will not be published.