USA news 24/7
Stay Ahead with the Latest in Business

কর্মীদের সম্মাননা জানাল মধুমতি ব্যাংক

ডেস্ক প্রতিবেদন :   দীর্ঘমেয়াদে সেবা দেয়া কর্মীদের সম্মাননা দিয়েছে মধুমতি ব্যাংক পিএলসি। এ উপলক্ষে মঙ্গলবার ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সফিউল আজম।

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ চৌধুরী এবং উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার আরব ফজলুর রহমান।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের এসইভিপি ও চিফ রিস্ক অফিসার আরিফ হাসান খান, এসইভিপি ও হেড অব ইন্টারন্যাশনাল ফাহমিদা সাইদ সাকী, এসইভিপি ও হেড অব হিউম্যান রিসোর্স মো. সফিকুর রহমান।

এছাড়া অন্যদের মধ্যে ছিলেন ব্যাংকের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও সম্মাননাপ্রাপ্ত কর্মকর্তারা। —বিজ্ঞপ্তি

Leave A Reply

Your email address will not be published.