Corporate & Business News Bangladesh
Corporate Bangladesh Corporate Bangladesh Corporate News Bangladesh Company News CEO Interview Business Leadership

আজকের সোনার দাম

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন করে প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা বৃদ্ধি করে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করেছে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা। গত বৃহস্পতিবার (৭ মে) সকাল ১০টা থেকে এ নতুন মূল্য কার্যকর হয়েছে এবং আজ মঙ্গলবার (১২ মে ২০২৬) পর্যন্ত একই দামে স্বর্ণ বিক্রি হচ্ছে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। এর ফলে দেশের বাজারে আবারও স্বর্ণের দামে ঊর্ধ্বগতি দেখা দিয়েছে।

এর আগে, গত ৬ মে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা। মাত্র কয়েক দিনের ব্যবধানে দাম আরও বেড়ে নতুন রেকর্ডে পৌঁছেছে।

চলতি বছরে এখন পর্যন্ত মোট ৬৩ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৩৫ বার দাম বাড়ানো হয়েছে এবং ২৮ বার কমানো হয়েছে। ঘন ঘন মূল্য পরিবর্তনের কারণে স্বর্ণের বাজারে ক্রেতা ও ব্যবসায়ীদের মধ্যে বাড়ছে উদ্বেগ।

করপোরেট নিউজ২৪/ এইএইচ

Leave A Reply

Your email address will not be published.