Corporate & Business News Bangladesh
Corporate Bangladesh Corporate Bangladesh Corporate News Bangladesh Company News CEO Interview Business Leadership

ইস্টার্ন ব্যাংকের বোর্ড সভা ১৩ মে

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ইস্টার্ন ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ সভা আগামী ১৩ মে দুপুর আড়াই টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সভায় ৩১ মার্চ, ২০২৬ পর্যন্ত কোম্পানির প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।

Eastern Bank PLC (EBL) ১৯৯২ সালে যাত্রা শুরু করে। তিন দশকের পথচলায় ইবিএল দেশের অন্যতম মূল্যবান আর্থিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। প্রবৃদ্ধিমুখী দৃষ্টিভঙ্গি নিয়ে ইবিএল শুধু লাভজনকতা নিশ্চিত করাতেই মনোযোগ দেয়নি, বরং দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখার প্রতিশ্রুতিও ধারাবাহিকভাবে প্রদর্শন করেছে।

ইবিএলের অসাধারণ সাফল্যের মূল ভিত্তি হলো শক্তিশালী করপোরেট সুশাসনের প্রতি অঙ্গীকার, উদ্ভাবনের প্রতি আগ্রহ এবং সেবার উৎকর্ষতায় নিবেদন। বাংলাদেশের একটি স্মার্ট ও প্রগতিশীল ব্যাংক হিসেবে বিবেচিত ইবিএল বর্তমানে স্থিতিশীলতা ও আস্থার প্রতীক।

Leave A Reply

Your email address will not be published.