Corporate & Business News Bangladesh
Corporate Bangladesh Corporate Bangladesh Corporate News Bangladesh Company News CEO Interview Business Leadership

ফের দাম বাড়ল পেট্রল-অকটেনের

ভোক্তাপর্যায়ে জ্বালানি তেলের মূল্য আবারও সমন্বয় করেছে সরকার। জুন মাসের জন্য পেট্রল, অকটেন ও কেরোসিনের দাম লিটারপ্রতি ৫ টাকা বৃদ্ধি করা হয়েছে। তবে ডিজেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।

রোববার (৩১ মে) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১ জুন থেকে প্রতি লিটার—

ডিজেল: ১১৫ টাকা
অকটেন: ১৪৫ টাকা
পেট্রল: ১৪০ টাকা
কেরোসিন: ১৩৫ টাকা

দামে বিক্রি হবে।

এর আগে গত ৩০ এপ্রিল প্রকাশিত প্রজ্ঞাপন অনুযায়ী মে মাসে প্রতি লিটার ডিজেলের দাম ছিল ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা, পেট্রল ১৩৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকা।

উল্লেখ্য, গত ১৮ এপ্রিলও সরকার সব ধরনের জ্বালানি তেলের দাম বৃদ্ধি করেছিল। আন্তর্জাতিক বাজারের দামের সঙ্গে সমন্বয় রেখে বর্তমানে প্রতি মাসে দেশের জ্বালানি তেলের মূল্য পুনর্নির্ধারণ করা হয়।

জ্বালানি তেলের নতুন মূল্য আগামী ১ জুন থেকে সারা দেশে কার্যকর হবে।

করপোরেটনিউজ২৪/এইচএইচ

Leave A Reply

Your email address will not be published.