Corporate & Business News Bangladesh
Corporate Bangladesh Corporate Bangladesh Corporate News Bangladesh Company News CEO Interview Business Leadership

গণভবনকে জাদুঘরে রূপান্তরে কমিটি হবে: উপদেষ্টা আসিফ

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, গণভবনকে জাদুঘরে রূপান্তরের লক্ষ্যে প্রাথমিক পরিদর্শন সম্পন্ন হয়েছে, এবং আগামীকালের মধ্যে স্থপতি ও জাদুঘর বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হবে।

শনিবার(৭ সেপ্টেম্বর ২০২৪) গণভবন পরিদর্শন শেষে তিনি এই তথ্য জানান। আসিফ মাহমুদ আরও বলেন, দ্রুত জাদুঘরের উদ্বোধনের লক্ষ্যে কার্যক্রম শুরু হবে।

এর আগে, বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনকে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ হিসেবে প্রতিষ্ঠা করা হবে। সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের সভায় এই সিদ্ধান্তের ঘোষণা দেন আসিফ মাহমুদ।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান, গণভবনকে জনগণের জন্য উন্মুক্ত করা হবে এবং জাদুঘরে জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের স্মৃতি সংরক্ষিত থাকবে। এছাড়া, ফ্যাসিবাদী শাসনামলের অন্যায় ও অত্যাচারগুলোকেও সেখানে প্রদর্শন করা হবে। উপদেষ্টা পরিষদের বৈঠকে এই বিষয়ে কার্যক্রম দ্রুত শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবং গণভবনকে তার বর্তমান অবস্থায় রেখে ভেতরে জাদুঘর প্রতিষ্ঠার পরিকল্পনা করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.