Corporate & Business News Bangladesh
Corporate Bangladesh Corporate Bangladesh Corporate News Bangladesh Company News CEO Interview Business Leadership

প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স আনতে পারবেন গ্রাহকরা

করপোরেট নিউজ ২৪ :  প্রবাসী কল্যাণ ব্যাংকের গ্রাহকরা সিটি ব্যাংক পিএলসির এক্সচেঞ্জ হাউজের মাধ্যমে রেমিটেন্স পাঠাতে পারবেন। পাঠানো রেমিটেন্স ঋণ সমন্বয়ের পর বাকি টাকা প্রবাসী কল্যাণ ব্যাংক থেকেই উত্তোলন করতে পারবেন তারা।

শনিবার (৭ সেপ্টেম্বর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুলের উপস্থিতিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান এবং সিটি ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে উভয় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কনি/ মনির

Leave A Reply

Your email address will not be published.