Corporate & Business News Bangladesh
Corporate Bangladesh Corporate Bangladesh Corporate News Bangladesh Company News CEO Interview Business Leadership

তরুণদের জন্য জেন জি (GEN Z) প্যাকেজ চালু করবে টেলিটক

করপোরেট নিউজ২৪:  টেলিটকের সেবার মান উন্নত করে জনগণের প্রত্যাশা পূরণের নির্দেশ দিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মোঃ নাহিদ ইসলাম।

সোমবার (৯ সেপ্টেম্বর) গুলশানে টেলিটকের প্রধান কার্যালয় পরিদর্শনকালে উপদেষ্টা একথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, টেলিটকের সংস্কার এবং পুনর্গঠনের চিন্তা করা হচ্ছে। গ্রাহক সেবা মনিটর করার পাশাপাশি সক্ষমতার মধ্য থেকে সেবার মান উন্নত করা প্রয়োজন।

উপদেষ্টা ৫জি পাইলটিংয়ের বর্তমান অবস্থা জানতে চাইলে টেলিটক কর্মকর্তা বলেন, বুয়েট এ মাসেই ফিজিবিলিটি স্টাডির রিপোর্ট জমা দিবে। টেলিটক তরুণদের জন্য জেন জি (GEN Z) প্যাকেজ চালু করার প্রস্তাব দিলে উপদেষ্টা প্যাকেজের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।

পরিদর্শনকালে টেলিটকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অবশ্য জেন জি (GEN Z) প্যাকেজে কী কী সুবিধা রাখা হবে তা জানা যায় নি।

কনি, মনির

Leave A Reply

Your email address will not be published.