Corporate & Business News Bangladesh
Corporate Bangladesh Corporate Bangladesh Corporate News Bangladesh Company News CEO Interview Business Leadership

জ্বালানি ও বিদ্যুৎখাতে বাজেট সহায়তা প্রদানের আশা দিল বিশ্ব ব্যাংক

করপোরেটনিউজ২৪:    অগ্রাধিকার ভিত্তিতে নবায়নযোগ্য বিদ্যুৎ ও জ্বালানি বৃদ্ধির বিষয়ে আশাবাদ প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

তিনি জানান, বিগত সরকারের সময়ে প্রয়োজন-অপ্রয়োজনে অনেক ব্যয়বহুল প্রকল্প গ্রহণ করা হয়েছিল, যেগুলোর রিটার্ন ছিল অত্যন্ত কম। বিদ্যুৎ ও জ্বালানি খাতেও একই অবস্থা বিরাজমান, যার ফলে এ খাতে খরচ ও মূল্য বৃদ্ধি পেয়েছে।

মন্ত্রণালয়ের(১০ সেপ্টেম্বর ২০২৪)  সম্মেলন কক্ষে বাংলাদেশে নিযুক্ত বিশ্ব ব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর গেইল মার্টিনের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠককালে তিনি এসব কথা বলেন।

ফাওজুল কবির আরও বলেন, বর্তমান সরকার ছাত্র-জনতার রক্ত ও আত্মত্যাগের বিনিময়ে প্রতিষ্ঠিত হওয়ায় এর ভিত্তি অত্যন্ত মজবুত। জনগণকে স্বাচ্ছন্দ্য দিতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। নবায়নযোগ্য বিদ্যুৎ ও জ্বালানির পরিমাণ অগ্রাধিকার ভিত্তিতে বাড়ানো হবে এবং দক্ষতা নিশ্চিত করার মাধ্যমে ভবিষ্যতে বিদ্যুৎ ও জ্বালানির দাম কমবে বলে তিনি আশা প্রকাশ করেন। বৈঠকে তিনি বিশ্ব ব্যাংকের বাজেট সহায়তা বিষয়ে প্রতিনিধিদলের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন।

বিশ্ব ব্যাংকের ডিরেক্টর জ্বালানি উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়ে বলেন, তারা বর্তমান সরকারের সঙ্গে আন্তরিকভাবে কাজ করতে আগ্রহী। ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও অর্থ উপদেষ্টার সঙ্গে বাজেট সহায়তা নিয়ে আলোচনা হয়েছে এবং আগামী ডিসেম্বরের মধ্যে জ্বালানি ও বিদ্যুৎ খাতে বাজেট সহায়তা পাওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বৈঠকে বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মো. হাবিবুর রহমান, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো. নূরুল আলম, অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদারসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কনি/মনির

Leave A Reply

Your email address will not be published.