Corporate & Business News Bangladesh
Corporate Bangladesh Corporate Bangladesh Corporate News Bangladesh Company News CEO Interview Business Leadership

নিম্ন আয়ের কোটি উপকারভোগীর জন্য টিসিবির পণ্য বিক্রয় শুরু

ঢাকা, ১৪ সেপ্টেম্বর, ২০২৪ : বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশে রোববার (১৫ সেপ্টেম্বর) থেকে সারা দেশে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হচ্ছে। এই কর্মসূচির মাধ্যমে দেশের নিম্ন আয়ের এক কোটি উপকারভোগী কার্ডধারী পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে চাল, ভোজ্য তেল ও মসুর ডাল সরবরাহ করা হবে।

টিসিবির আজকের (শনিবার) এক আদেশে জানানো হয়েছে, কার্ডধারী পরিবারগুলো সারা দেশের সিটি করপোরেশন, জেলা ও উপজেলার টিসিবির নিজস্ব ডিলারের দোকান অথবা নির্ধারিত স্থায়ী বিক্রয়কেন্দ্র থেকে পণ্য সংগ্রহ করতে পারবেন।

উপকারভোগীরা ৩০ টাকা কেজি দরে ৫ কেজি চাল, ১০০ টাকা লিটার দরে ২ লিটার ভোজ্য তেল এবং ৬০ টাকা কেজি দরে ২ কেজি মসুর ডাল কিনতে পারবেন।

এক কোটি উপকারভোগী কার্ডধারীরা মূলত নিম্ন আয়ের পরিবার, যাদের সরকার বিশেষভাবে চিহ্নিত করে টিসিবির ভর্তুকি কার্যক্রমের আওতায় আনে। এ ধরনের পরিবারগুলোকে নির্দিষ্ট ক্রাইটেরিয়ার ভিত্তিতে নির্বাচিত করা হয়, যেমন: তাদের আয়, সম্পত্তির পরিমাণ, এবং আর্থিক অবস্থা ইত্যাদি। স্থানীয় প্রশাসনের মাধ্যমে এসব পরিবারকে কার্ড প্রদান করা হয়, যা ব্যবহার করে তারা টিসিবির পণ্য সাশ্রয়ী মূল্যে ক্রয় করতে পারেন।

Leave A Reply

Your email address will not be published.