Corporate & Business News Bangladesh
Corporate Bangladesh Corporate Bangladesh Corporate News Bangladesh Company News CEO Interview Business Leadership

বাজারে এল নতুন টাইটেনিয়াম ক্রেডিট কার্ড: স্বাস্থ্যসেবা ও বিমাসুবিধাসহ

করপোরেট নিউজ২৪:  স্বাস্থ্যসেবা ও বিমাসুবিধা নিয়ে বাজারে এসেছে নতুন কো-ব্র্যান্ডেড টাইটেনিয়াম ক্রেডিট কার্ড ও প্রিপেইড কার্ড। যৌথভাবে এই কার্ডগুলো চালু করেছে সাউথইস্ট ব্যাংক, ইনস্টাশিওর লিমিটেড, এবং মাস্টারকার্ড। নতুন কার্ডগুলো স্বাস্থ্যসেবা ও বিমার বিভিন্ন সুবিধা প্রদান করবে। এর মধ্যে রয়েছে কম প্রিমিয়াম প্ল্যান, দ্রুত দাবি প্রক্রিয়াকরণ, এবং স্বাস্থ্য পরীক্ষায় সাশ্রয়ী খরচের সুযোগ।

মঙ্গলবার(১৭ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই কার্ডগুলোর মাধ্যমে গ্রাহকেরা প্যাথলজি পরীক্ষা এবং রেডিওলজিক্যাল ইমেজিংয়ের ওপর বিশেষ ছাড় পাবেন। পাশাপাশি, জীবনবিমা, দুর্ঘটনাবিমা ও অক্ষমতা বিমার ক্ষেত্রে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা পর্যন্ত বিমা সুবিধা উপভোগ করতে পারবেন। ইনস্টাশিওরের প্ল্যাটফর্মে গ্রাহকেরা “সুইচ অন-সুইচ অফ” বিমা ফিচার ব্যবহার করতে পারবেন, যা বিমা সুবিধা ব্যবহারে আরও নমনীয়তা এনে দেবে।

সাউথইস্ট ব্যাংক এর  ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো. ছাদেক হোসেন বলেছেন, “নতুন কার্ডগুলোর মাধ্যমে গ্রাহকেরা শীর্ষস্থানীয় হাসপাতাল এবং চিকিৎসাকেন্দ্র থেকে স্বাস্থ্যসেবা নিতে পারবেন। এছাড়াও, কাস্টমাইজড বিমা প্ল্যানের সুবিধাও উপভোগ করতে পারবেন, যা আমাদের ক্রেডিট কার্ডের বৈচিত্র্য আরও বাড়াবে।”

ইনস্টাশিওর লিমিটেড এর প্রধান নির্বাহী মো. রাফেল কবীর জানান, “ইনস্যুরেন্স-অ্যাজ-আ-সার্ভিস প্ল্যাটফর্ম হিসেবে, আমরা সহজ এবং নিরাপদ বিমা পরিকল্পনা সরবরাহ করতে পেরে আনন্দিত।” নতুন কার্ডধারীরা ওষুধ ক্রয়ে ছাড়, বিনা মূল্যে হোম ডেলিভারি, এবং বাসা থেকে প্যাথলজি পরীক্ষার জন্য নমুনা সংগ্রহের সুবিধাও উপভোগ করতে পারবেন।

মাস্টারকার্ড এর কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, “সাশ্রয়ী স্বাস্থ্যসেবা এবং বিমাসুবিধা দেশের সামগ্রিক কল্যাণ এবং অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ। এই নতুন কার্ডগুলো গ্রাহকদের লেনদেনের সহজ অভিজ্ঞতা প্রদানে সহায়ক হবে।”

এই উদ্যোগের মাধ্যমে স্বাস্থ্যসেবা এবং বিমাসুবিধা আরও সহজলভ্য এবং সাশ্রয়ী করে তোলার প্রচেষ্টা চলছে, যা গ্রাহকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করবে।

কনি/মনির,যুবায়ের

Leave A Reply

Your email address will not be published.