Corporate & Business News Bangladesh
Corporate Bangladesh Corporate Bangladesh Corporate News Bangladesh Company News CEO Interview Business Leadership

সোনার দাম আবারও বেড়েছে

করপোরেট নিউজ ২৪:  দেশের বাজারে সোনার দাম আবারও বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেট সোনার প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ৩,১৪৯ টাকা বৃদ্ধি করে নতুন মূল্য ১ লাখ ৩৩ হাজার ৫১ টাকা নির্ধারণ করা হয়েছে। এর ফলে দেশের বাজারে সোনার দাম নতুন উচ্চতায় পৌঁছেছে।

শনিবার(২১ সেপ্টেম্বর) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এর মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে, যা রোববার থেকে কার্যকর হবে।

এর আগে, ১৫ সেপ্টেম্বর বাজুস সর্বশেষ সোনার দাম বাড়িয়েছিল, তখন ২২ ক্যারেট সোনার দাম প্রতি ভরি ১ লাখ ২৯ হাজার ৯০২ টাকায় দাঁড়িয়েছিল, যা তখনও ছিল রেকর্ড।

বাজুসের নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২১ ক্যারেট সোনার দাম ২,৯৯৮ টাকা বাড়িয়ে প্রতি ভরি ১ লাখ ২৬ হাজার ৯৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আজ পর্যন্ত ছিল ১ লাখ ২৪ হাজার টাকা।

এছাড়া, ১৮ ক্যারেটের সোনার দাম প্রতি ভরিতে ২,৫৭৮ টাকা বৃদ্ধি পেয়ে ১ লাখ ৮ হাজার ৮৬০ টাকায় দাঁড়িয়েছে, যেখানে আজকের মূল্য ছিল ১ লাখ ৬ হাজার ২৮২ টাকা। সনাতন পদ্ধতির সোনার দামও প্রতি ভরিতে ২,২০৫ টাকা বেড়ে ৮৯ হাজার ২১৮ টাকায় দাঁড়িয়েছে, যা শনিবার পর্যন্ত ছিল ৮৭ হাজার ১৩ টাকা।

কনি/মনির

Leave A Reply

Your email address will not be published.