Corporate & Business News Bangladesh
Corporate Bangladesh Corporate Bangladesh Corporate News Bangladesh Company News CEO Interview Business Leadership

জানা গেল দেশে এখন মোট ভোটার কত

দেশে মোট ভোটার ১২ কোটি ৩৬ লাখ ৮৩ হাজার ৫১২ জন। নির্বাচন কমিশন (ইসি) ২০২৫ সালের ভোটার হালনাগাদের খসড়া তালিকা প্রকাশ করেছে। তালিকা অনুযায়ী, দেশে বর্তমানে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৩৬ লাখ ৮৩ হাজার ৫১২ জন।

বৃহস্পতিবার (২ জানুয়ারি ২০২৪) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো: সানাউল্লাহ।

তিনি জানান, হালনাগাদের আগে দেশে মোট ভোটার সংখ্যা ছিল ১২ কোটি ১৮ লাখ ৫০ হাজার ১৬০ জন। নতুন করে ১৮ লাখ ৩৩ হাজার ৩৫২ জন ভোটার তালিকায় যুক্ত হয়েছেন। এ হিসাবে ভোটার বৃদ্ধির হার ১ দশমিক ৫০ শতাংশ।

খসড়া তালিকা অনুযায়ী, বর্তমানে দেশে মোট পুরুষ ভোটার ৬ কোটি ৩৩ লাখ ৩০ হাজার ১০৩ জন এবং নারী ভোটার ৬ কোটি ৩ লাখ ৫২ হাজার ৪১৫ জন। এছাড়া হিজড়া পরিচয়ে নিবন্ধিত ভোটার আছেন ৯৯৪ জন।

নির্বাচন কমিশন জানিয়েছে, দাবি-আপত্তি নিষ্পত্তির পর চূড়ান্ত ভোটার তালিকা ২ মার্চ প্রকাশ করা হবে। কেউ যদি তালিকা নিয়ে কোনো দাবি বা আপত্তি জানাতে চান, তাহলে আগামী ১৭ জানুয়ারির মধ্যে আবেদন করার সুযোগ রয়েছে।

করপোরেট নিউজ২৪, জুবায়ের

Leave A Reply

Your email address will not be published.