Corporate & Business News Bangladesh
Corporate Bangladesh Corporate Bangladesh Corporate News Bangladesh Company News CEO Interview Business Leadership

বেগম খালেদা জিয়ার পারলৌকিক সদগতি কামনায় চট্টগ্রামে বৌদ্ধ ফোরামের পুণ্যদান

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পারলৌকিক সদগতি ও সুখ-শান্তি কামনায় চট্টগ্রামে পুণ্যদান ও সংঘদান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি ২০২৬) চট্টগ্রাম নন্দনকানন বৌদ্ধ বিহারে বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ফোরাম চট্টগ্রামের আয়োজনে অষ্টপরিষদসহ সংঘদান ও বিশেষ প্রার্থনা করা হয়।

বিহারাধক্ষ্য ড: জিনবোধী ভিক্ষুর সভাপতিত্বে এবং সাথী উদয় কুসুম বড়ুয়ার সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া) আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ আবু সুফিয়ান এবং চট্টগ্রাম-১০ আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী সাইদ আল নোমানসহ দলের নেতৃবৃন্দ। তারা দেশনেত্রীর রাজনৈতিক অবদান স্মরণ করে তাঁর আত্মার শান্তি কামনা করেন এবং দেশ ও জাতির কল্যাণে প্রার্থনা করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার জিতেন বড়ুয়া, অশোক বড়ুয়া, সাংবাদিক জুয়েল বড়ুয়া, উত্তম বড়ুয়া, প্রীতিশোক বড়ুয়া, বটন বড়ুয়া, সাগর বড়ুয়া এবং বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ফোরাম চট্টগ্রামের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করে গেছেন। তাঁর আদর্শ ও রাজনৈতিক দর্শন নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

পুণ্যদান ও প্রার্থনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।‌প্রেস‌রি‌লিজ।

Leave A Reply

Your email address will not be published.