Corporate & Business News Bangladesh
Corporate Bangladesh Corporate Bangladesh Corporate News Bangladesh Company News CEO Interview Business Leadership

ইস্টার্ন ইউনিভার্সিটি ও ইউনাইটেড হেলথকেয়ারের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ইস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের জন্য উন্নতমানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ইস্টার্ন ইউনিভার্সিটি ও ইউনাইটেড হেলথকেয়ারের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে আনুষ্ঠানিকভাবে এই সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ইস্টার্ন ইউনিভার্সিটির পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন উপাচার্য প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী। অপরদিকে ইউনাইটেড হেলথকেয়ারের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা (স্বাস্থ্য বিভাগ) মোহাম্মদ ফাইজুর রহমান।

এ সময় ইস্টার্ন ইউনিভার্সিটির পক্ষ থেকে কে. এম. মনিরুল ইসলাম ও মো. মহিউদ্দীন মজুমদার উপস্থিত ছিলেন। ইউনাইটেড হেলথকেয়ারের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তারেক সামী রহমান।

এই সমঝোতা স্মারকের আওতায় ইস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীরা ইউনাইটেড হেলথকেয়ারে চিকিৎসা সেবা, বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা এবং কেবিন সুবিধায় বিশেষ ছাড় পাবেন।

উভয় প্রতিষ্ঠান আশা প্রকাশ করেছে, এই সহযোগিতার ফলে বিশ্ববিদ্যালয় পরিবারের স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য ও মানসম্মত হবে। পাশাপাশি ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারিত হবে।

— বিজ্ঞপ্তি

Leave A Reply

Your email address will not be published.