Corporate & Business News Bangladesh
Corporate Bangladesh Corporate Bangladesh Corporate News Bangladesh Company News CEO Interview Business Leadership

সর্বকালের সর্বোচ্চ দামে পৌঁছাল স্বর্ণ

আজকের স্বর্ণের দাম: ২০ জানুয়ারি ২০২৬

দেশের স্বর্ণবাজারে আবারও বড় ধরনের মূল্যবৃদ্ধি দেখা দিয়েছে। দফায় দফায় দাম বাড়ার ধারাবাহিকতায় সব রেকর্ড ভেঙে ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি দাম এক লাফে ৪ হাজার ১৯৯ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৮ হাজার ৮৭৯ টাকা।

মঙ্গলবার (২০ জানুয়ারি) থেকে এই নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা সোনা) দাম বাড়ার প্রেক্ষিতেই এই মূল্য সমন্বয় করা হয়েছে।

বাজুস জানায়, সোমবার সংগঠনটির স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।

চলতি জানুয়ারি মাসেই একাধিক দফায় স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। ১১ জানুয়ারি ভরিপ্রতি দাম ১ হাজার ৫০ টাকা, ১৩ জানুয়ারি ৪ হাজার ১৯৯ টাকা এবং ১৫ জানুয়ারি ২ হাজার ৬২৫ টাকা বাড়ানো হয়। সব মিলিয়ে চার দফায় ভালো মানের স্বর্ণের দাম বেড়েছে মোট ১২ হাজার ৭৩ টাকা।

এর ফলে মাত্র পাঁচ দিনের ব্যবধানে আগের সর্বোচ্চ দামের রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় পৌঁছেছে স্বর্ণের দাম। এর আগে ১৫ জানুয়ারি ২২ ক্যারেট স্বর্ণের সর্বোচ্চ দাম নির্ধারণ করা হয়েছিল ভরিপ্রতি ২ লাখ ৩৪ হাজার ৬৮০ টাকা।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি দাম ৪ হাজার ২৪ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ৩১ টাকা। ১৮ ক্যারেট স্বর্ণের দাম ৩ হাজার ৪৪১ টাকা বাড়িয়ে দাঁড়িয়েছে ১ লাখ ৯৫ হাজার ৪৩০ টাকা। আর সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরি দাম ২ হাজার ৯১৬ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬০ হাজার ১৪৭ টাকা।

স্বর্ণের দাম বাড়লেও রুপার বাজারে তুলনামূলক কম প্রভাব পড়েছে। নতুন তালিকা অনুযায়ী, ২২ ক্যারেট রুপার প্রতি ভরি দাম ২৯১ টাকা বাড়িয়ে ৬ হাজার ২৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেট রুপা ২৩৪ টাকা বাড়িয়ে ৫ হাজার ৯৪৯ টাকা, ১৮ ক্যারেট রুপা ২৩৩ টাকা বাড়িয়ে ৫ হাজার ১৩২ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ১৭৫ টাকা বাড়িয়ে ৩ হাজার ৮৪৯ টাকা করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.