Corporate & Business News Bangladesh
Corporate Bangladesh Corporate Bangladesh Corporate News Bangladesh Company News CEO Interview Business Leadership

বিটিএমএ এর কঠিণ আলটিমেটাম

টেক্সটাইল শিল্প স্টেট অব ইমার্জেন্সি অবস্থায় পৌঁছে গেছে। জিডিপিতে এই খাতের অবদান ১৩ শতাংশ হলেও অন্তর্বর্তী সরকার এই শিল্পের সমস্যা শোনার মতো ১৩ মিনিট সময়ও দেয় না। আন্ত: মন্ত্রণালয় সভায় একে অন্যের পিলো পাসিং (বালিশ খেলা) করছে।

এমন অভিযোগ তুলে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) এর সভাপতি শওকত আজিজ রাসেল দাবি আদায়ে আলটিমেটাম ঘোষণা দেন।

 

বৃহস্পতিবার ( ২২ জানুয়ারি) রাজধানীর কারওয়ান বাজারে বিটিএম-এ কার্যালয়ে  আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

তিনি  সরকার বাণিজ্য মন্ত্রণালয়ের সুপারিশ বাস্তবায়ন না করলে আগামী ১ ফেব্রুয়ারি থেকে দেশের সব মিল বন্ধের ঘোষণা দেন।

বিটিএমএ সভাপতি আরও বলেন, বাণিজ্য মন্ত্রনালয়ের সুপারিশ বাস্তবায়ন না হলে আগামী ১ ফেব্রুয়ারি থেকে সব স্পিনিং মিলগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হবে। ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানের কোনো দায়-দেনা পরবর্তীতে আর আমাদের পক্ষে পরিশোধ করা সম্ভব হবে না। এর ফলে ব্যাংক ও আর্থিক খাতের বিপর্যয়ের সম্পূর্ণ দায় সরকারকে বহন করতে হবে। এই সিদ্ধান্তের কারণে কোনো শ্রমিক অসন্তোষ তৈরি হলে এর দায় সরকারের উপর বর্তাবে।

করপোরেটনিউজ২৪/ এইচ এইচসি

Leave A Reply

Your email address will not be published.