Corporate & Business News Bangladesh
Corporate Bangladesh Corporate Bangladesh Corporate News Bangladesh Company News CEO Interview Business Leadership

শপথ খোলা আকাশের নিচে

নতুন সংসদ সদস‌্য ও মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান ঐতিহ্যবাহী বঙ্গভবনের দরবার হলের পরিবর্তে এবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খোলা আকাশের নিচে সম্পন্ন হবে বলে জানানো হয়েছে।

সরকারি  সূত্রে বলা হয়েছে, আগামী ১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকালে নবনির্বাচিত সংসদ সদস্যরা সকাল ১০টায় এবং সন্ধ্যায় বিকেল ৪টায় মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা শপথগ্রহণ অনুষ্ঠান করবে।

উল্লেখ্য, স্বাধীনতার পর থেকে সকল মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান সাধারণত বঙ্গভবনে আয়োজন করা হতো। কিন্তু চলতি সরকারের পছন্দ অনুযায়ী এবার সেই প্রথা ছাড়িয়ে নতুনভাবে পরিকল্পনা নেওয়া হচ্ছে। শপথ অনুষ্ঠান আয়োজনের জন্য প্রস্তুতি এখন নতুনভাবে সাজানো হচ্ছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানাচ্ছে।

অনুষ্ঠানটি খোলা আকাশের নিচে হওয়ায় অতিথি আমন্ত্রণ, আপ্যায়নের মতো আনুষ্ঠানিকতার পরিসর এবং প্রস্তুতি শৈলীও পরিবর্তন হবে — যা গত শাসনতান্ত্রিক অনুষঙ্গ থেকে আলাদা একটি দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

কর‌পো‌রেট নিউজ, জিএনএস

Leave A Reply

Your email address will not be published.