Corporate & Business News Bangladesh
Corporate Bangladesh Corporate Bangladesh Corporate News Bangladesh Company News CEO Interview Business Leadership

ইসলামী ব্যাংকের নতুন পরিচালক হামিদ

পেশাদার চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ও ব্যাংকার এস এম আব্দুল হামিদ ইসলামী ব্যাংক বাংলাদেশে স্বতন্ত্র পরিচালকের দায়িত্ব পেয়েছেন।

তার আগে ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকে মো. আব্দুল জলিলকে অপসারণ করেছে বাংলাদেশ ব্যাংক। সোমবার তাকে অপসারণ করা হয়। ২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকার পতনের পর তাকে ব্যাংকটির পুনর্গঠিত পর্ষদে সদস্য করা হয়।

আব্দুল হামিদ বলেন, অগ্রাধিকার থাকবে কীভাবে ব্যাংকটির আর্থিক স্বাস্থ্য শক্তিশালী করা যায়। বাংলাদেশ ব্যাংকের কিছু অগ্রাধিকার বিষয় আছে, তা ব্যাংকের বর্তমান চিত্র দেখে বুঝে নির্ধারণ করা হবে। চেষ্টা করব যাতে ব্যাংকটি ভালো অবস্থানে যেতে পারে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফুর রহমান খান বলেন, বাংলাদেশ ব্যাংক প্রয়োজন মনে করেছে স্বতন্ত্র পরিচালক হিসেবে নতুন ব্যক্তি দেওয়ার, তাই দিয়েছে। এটি রুটিন কাজের অংশ।

করপোরেটনিউজ/এইচএইচ

Leave A Reply

Your email address will not be published.