Corporate & Business News Bangladesh
Corporate Bangladesh Corporate Bangladesh Corporate News Bangladesh Company News CEO Interview Business Leadership

২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা।

গত বৃহস্পতিবার (৭ মে) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে এবং আজ বুধবার (১৩ মে) একই দামে স্বর্ণ বিক্রি হচ্ছে। বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বৃদ্ধির কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় এ মূল্য সমন্বয় করা হয়েছে।

এর আগে, ৬ মে বাজুস স্বর্ণের দাম পুনর্নির্ধারণ করেছিল। তখন ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা।

চলতি বছরে এখন পর্যন্ত বাজুস মোট ৬৩ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে। এর মধ্যে ৩৫ বার দাম বাড়ানো হয়েছে এবং ২৮ বার কমানো হয়েছে।
করপোরেট নিউজ ২৪/ এইচ এইচ

Leave A Reply

Your email address will not be published.