Corporate & Business News Bangladesh
Corporate Bangladesh Corporate Bangladesh Corporate News Bangladesh Company News CEO Interview Business Leadership

জাহাজে গ্যাস লিকেজ : ৭ জনের মৃত্যু

চট্টগ্রাম অফিস, সেহেল তাজ : সাগর উপকূলে অবস্থিত একটি শিপইয়ার্ডে জাহাজে গ্যাস বিষ্ফোরণে ৭ জনের  ‍মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে মারা যান ৫জন। বাকিরা হাসপাতালে প্রাণ হারান।

উত্তর চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে অবস্থিত ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং শিপইয়ার্ডে এলএনজি স্ক্র্যাপ জাহাজে শুক্রবার (১৪ আগস্ট) সকালে এ দুর্ঘটনা হয়।

কুমিরা ফায়ার সার্ভিস স্টেশন এর ইনচার্জ আল মামুন।সকাল ৯ টার দিকে ভাটিয়ারী ফেরদৌস স্টিল নামক শিপ ইয়ার্ডে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন।

ইয়ার্ডের ম্যানেজার মোহাম্মদ ইউসুফ গণমাধ্যমকে বলেন, শুক্রবার ইয়ার্ড বন্ধ ছিল। সকাল নয়টার সময় স্ক্র্যাপ এলএনজি জাহাজে একটি ট্যাঙ্ক লিকেজ হয়। এতে স্থানীয় বহিরাগত কিছু লোক তা দেখতে গিয়ে গ্যাসে আক্রান্ত হয়। তাদের ৫ জনের মৃত্যু হয়েছে। কয়েকজন আহত হয়েছে।

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ফখরুল ইসলাম জানিয়েছেন এ ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে।

ইয়ার্ড কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনার পর স্থানীয় শতাধিক বিক্ষুব্দ লোক ইয়ার্ডে গিয়ে ভাংচুর করেছে। অনেক মালামাল নিয়ে গেছে বলে অভিযোগ রয়েছে।

চারজনের পরিচয় শনাক্ত

ঘটনায় নিহত সাতজনের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন—সানি জলদাস (২২), পলাশ জলদাস (২৭) এবং দুই ভাই মনসুর আলী (৪০) ও নাসির উদ্দিন (৩৮)। তাদের সবার বাড়ি সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী এলাকায়।

বাকি তিনজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

 

Leave A Reply

Your email address will not be published.