Corporate & Business News Bangladesh
Corporate Bangladesh Corporate Bangladesh Corporate News Bangladesh Company News CEO Interview Business Leadership

কোরবানির পশুর চামড়ার নতুন দাম ঘোষণা

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর চামড়ার নতুন মূল্য নির্ধারণ করেছে সরকার। এবার লবণযুক্ত গরুর চামড়ার দাম প্রতি বর্গফুটে ২ টাকা এবং খাসির চামড়ার দাম ৩ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে।

বুধবার সচিবালয়ে আয়োজিত এক সভা শেষে এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

নতুন নির্ধারিত দাম অনুযায়ী—

🔸 ঢাকার মধ্যে গরুর চামড়া: প্রতি বর্গফুট ৬২-৬৭ টাকা
🔸 ঢাকার বাইরে গরুর চামড়া: ৫৭-৬২ টাকা
🔸 খাসির চামড়া: ২৫-৩০ টাকা
🔸 বকরির চামড়া: ২২-২৫ টাকা

গত বছরের তুলনায় গরুর চামড়ার দাম প্রতি বর্গফুটে ২ টাকা বেড়েছে বলে জানিয়েছে সরকার।

মন্ত্রী জানান, প্রতি বছর দেশে প্রায় ১ কোটি পশু কোরবানি হয় এবং এসব চামড়া দেশের চামড়া শিল্পের গুরুত্বপূর্ণ কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। প্রয়োজনে কিছু সময়ের জন্য ওয়েটব্লু চামড়া রপ্তানির সিদ্ধান্তও নেওয়া হতে পারে।

চামড়া সংরক্ষণে যাতে কোনো সমস্যা না হয়, সে জন্য জেলা ও উপজেলা প্রশাসনের মাধ্যমে মাঠপর্যায়ে লবণ সরবরাহ করা হবে। পাশাপাশি মাংস ব্যবসায়ী ও মাদ্রাসাগুলোকে চামড়া সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

সরকারের হিসাবে, লবণ সরবরাহ ও প্রশিক্ষণ কার্যক্রমে প্রায় ২০ কোটি টাকা ব্যয় হবে।

এদিকে চামড়া পাচার ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে বলেও জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী।

করপোরেট নিউজ২৪/ এইচএইচ

#কোরবানি #চামড়ার_দাম #ঈদুল_আজহা #চামড়া_শিল্প #বাংলাদেশ

Leave A Reply

Your email address will not be published.