Corporate & Business News Bangladesh
Corporate Bangladesh Corporate Bangladesh Corporate News Bangladesh Company News CEO Interview Business Leadership

জিয়ার শাহাদাত বার্ষিকীতে সাংবাদিক হাউজিংয়ে দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শনিবার (৩০ মে ২০২৬) বাদ আছর বায়েজিদ সাংবাদিক হাউজিং সোসাইটি জামে মসজিদে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ১৯৮০ সালে সাংবাদিক হাউজিং সোসাইটির জমি বরাদ্ধ করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।

স্মরণ সভা ও দোয়া মাহফিলে  সভাপতিত্ব করেন সাংবাদিক হাউজিং সোসাইটি প্লট মালিক সমিতির উপদেষ্টা উপদেষ্টা ছরওয়ারুল কবির চৌধুরী। প্রধান অতিথি ছিলেন সাংবাদিক হাউজিং সোসাইটি প্লট মালিক সমিতির উপদেষ্টা পরিষদের সভাপতি প্রবীণ সাংবাদিক, পিপলস ভিউ সম্পাদক ওসমান গনি মনসুর।

পরিচালনায় করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ নওশাদ চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন এ এস পি মোহাম্মদ এনামুল হক, মসজিদ কমিটির যুগ্ম সম্পাদক অধ্যাপক জিবরান আলম, সহ-অর্থ সম্পাদক মোহাম্মদ তারিক ইমাম।

উপস্থিত ছিলেন সাবেক ব্যাংকার মো. আইয়ুব আলী, মোহাম্মদ ইদ্রিস, এটিএম মাসুদ চৌধুরী, আবুল কালাম চৌধুরী (রাজু), মোহাম্মদ মোশারফ হোসেন চৌধুরী , মোহাম্মদ এরশাদ চৌধুরী, মোহাম্মদ শহিদুল আলম ও মোহাম্মদ হাসানুল করিম।

দোয়া মাহফিল পরিচালনা করেন সাংবাদিক হাউজিং সোসাইটি জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ নিজাম উদ্দিন।

করপোরেট নিউজ২৪/জিএন

Leave A Reply

Your email address will not be published.