EMail: corporatenews100@gmail.com
চট্টগ্রাম: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচনে জয়ী হয়েছেন এশিয়ান গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও বিজিএমইএ পরিচালক সাকিফ আহমেদ সালাম। বিপুল ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হয়েছেন তিনি।
রোববার (৭ জুন) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সকাল ১০টার দিকে শুরু হয় ভোটগ্রহণ। বিকাল ৪টায় ভোটগ্রহণ শেষ হয়।
তিনি চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) সাবেক পরিচালক।
সাকিফ সালাম বলেন, আমার প্রতি আস্থা ও বিশ্বাস রাখার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা। বাংলাদেশের ক্রিকেটকে আরও এগিয়ে নিতে আমি সর্বোচ্চ দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবো। এজন্য আগামীদিনে সবার সহযোগিতা চাই।
করপোরেট নিউজ২৪/এইচ এইচ