EMail: corporatenews100@gmail.com
ইসিবি চত্বর রানার্সের নতুন সভাপতি হাসান, সম্পাদক কামাল
রাজধানীর ইসিবি চত্বর রানার্সের বার্ষিক সাধারণ সভা, মিলন মেলা ও
নির্বাচন গত ১০ জুলাই ২০২৬ স্থানীয় “সাতাঁরু মনির ফকির সুইমিং কমপ্লেক্সে” অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন ইসিবি চত্বর রানার্সের প্রতিষ্ঠাতা মুহাম্মদ হাসান আল মাহমুদ।
নির্বাচনে সদস্যদের প্রত্যক্ষ ভোটে সংগঠনের উপদেষ্টা পরিষদ ও নির্বাহী পরিষদ গঠন করা হয়।
উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন জাতীয় পর্যায়ে পুরস্কার প্রাপ্ত সাঁতারু “সাঁতারু মনির ফকির সুইমিং কমপ্লেক্সের” প্রতিষ্ঠাতা মোঃ মনির হুসাইন ফকির ও ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন বিশিষ্ট ব্যাংকার ও রোটারিয়ান মোঃ জহির উদ্দিন পিয়াল।
উপদেষ্টা পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ তাজিদুল ইসলাম, ব্যাংকার মোঃ আতিকুর রহমান, বিশিষ্ট আইটি বিশেষজ্ঞ মো: নোমান হায়দার, ইঞ্জিনিয়ার মো: আরিফুল ইসলাম, ইয়োগা স্পেশালিষ্ট মো: মাহফুজুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী মো: ইমদাদুল ইসলাম।
সভায় সর্বসম্মতিক্রমে ইসিবি চত্বর রানার্সের প্রতিষ্ঠাতা মুহাম্মদ হাসান আল-মাহমুদকে নির্বাহী পরিষদের সভাপতি নির্বাচন করা হয়।
নির্বাহী পরিষদে বিভিন্ন পদে নির্বাচিতরা হলেন : সহ-সভাপতি মো: মাহাবুবুর রহমান, মো: টিপু সুলতান, সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক মো: সাবদারুল ইসলাম , মো: রুবেল হাসান, অর্থ সম্পাদক মোঃ মোশাররফ হোসেন , সহ-অর্থ সম্পাদক বি এ হাসান খান, দপ্তর সম্পাদক মো: নাহিদ, সহকারী দপ্তর সম্পাদক মো: ফারুক হোসেন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সাইদুল ইসলাম রনি, সাংগঠনিক সম্পাদক মো: মাসুদ শিকদার, ক্রীড়া ও প্রশিক্ষণ সম্পাদক মো:আবু তোরাব পান্না, প্রচার ও প্রকাশন সম্পাদক মো : এমদাদুল হক, নারী ও সমাজ কল্যাণ সম্পাদক সুইটি আক্তার, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো : গোলাম রাববী, সহকারী তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো: সৌরভ ইবনে আহাম্মদ ।
নির্বাহী কমিটির নির্বাচিত সদস্যরা হলেন : মো: মহিবুর রহমান, মো: ইদ্রিস মিয়া, মো : সাইফুল ইসলাম, অজয় কুমার নন্দী, মো: রফিকুল ইসলাম, মো: দেলোয়ার হোসেন, মো: জেকেরুললাহ, আবদুস সালাম, আব্দুল কাইযুম ও মো: সাইদুর রহমান রনজু।
করপোরেটনিউজ২৪, জিএন