Corporate & Business News Bangladesh
Corporate Bangladesh Corporate Bangladesh Corporate News Bangladesh Company News CEO Interview Business Leadership

আজকের সোনার দাম ২২ ক্যারেট

করপোরেট নিউজ 24 : দেশের বাজারে আবারও সোনার দামে রেকর্ড গড়েছে। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের মূল্যবৃদ্ধির কারণে স্বর্ণের দাম বাড়ানো হয়েছে।

সোনার দাম কত আজকে 2024 ভরি?

সর্বোচ্চ মানের ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ৩,৫৮১ টাকা বৃদ্ধি পেয়ে নতুন সোনার দাম দাঁড়িয়েছে ১ লাখ ২৯ হাজার ৯০২ টাকায়।

 

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, নতুন এই দাম ১৫ সেপ্টেম্বর রোববার থেকে কার্যকর হবে।

শনিবার (১৪ সেপ্টেম্বর ২০২৪) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

Ajker sonar dam10 gram,22 ক্যারেট স্বর্ণের দাম কত today বাংলাদেশে?

এর আগে টানা চারবার দাম বাড়ার পর, ০১ সেপ্টেম্বর ২০২৪  স্বর্ণের দাম কমানো হয়। তখন প্রতি ভরি(22 ক্যারেট) স্বর্ণের দাম ১ লাখ ২৬ হাজার ৩২১ টাকা নির্ধারিত ছিল। তার আগে ২৬ আগস্ট দাম উঠেছিল ১ লাখ ২৭ হাজার ৯৪২ টাকায়। ২৩ আগস্ট ও ২১ আগস্টেও মূল্য বৃদ্ধি পেয়ে স্বর্ণের দাম যথাক্রমে ১ লাখ ২৬ হাজার ৬ টাকা এবং ১ লাখ ২৪ হাজার ৫০১ টাকায় উঠেছিল। এর আগে ১৮ আগস্ট স্বর্ণের দাম ছিল ১ লাখ ২২ হাজার ৯৮৫ টাকা।

বাংলাদেশে 22 ক্যারেট সোনার দাম কত 2024?

নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম ৩,৪১৮ টাকা বেড়ে হয়েছে ১ লাখ ২৪ হাজার টাকা, ১৮ ক্যারেটের দাম ২,৯২৭ টাকা বাড়িয়ে ১ লাখ ৬ হাজার ২৮২ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১,৫৬৩ টাকা বাড়িয়ে প্রতি ভরি ৮৭ হাজার ১৩ টাকা করা হয়েছে।

তবে স্বর্ণের দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ১০০ টাকা, ২১ ক্যারেটের ২ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেটের ১ হাজার ৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ১ হাজার ২৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

 

কনি/ জুবায়ের 

Leave A Reply

Your email address will not be published.