Corporate & Business News Bangladesh
Corporate Bangladesh Corporate Bangladesh Corporate News Bangladesh Company News CEO Interview Business Leadership

এনসিপির নির্বাচনী ইশতেহারে যা আছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ‘তারুণ্য ও মর্যাদার ইশতেহার’ শিরোনামে নিজেদের নির্বাচনী ইশতহার ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ ইশতেহারে এনসিপি রাষ্ট্র পুনর্গঠনের লক্ষ্যে ৩৬ দফা উল্লেখ করেছে।


শুক্রবার (৩০ জানুয়ারি ২০২৫) বিকালে রাজধানীর গুলশানে লেকশোর গ্র্যান্ড হোটেলের লা ভিতা হলে দলটি তাদের ৩৬ দফা প্রতিশ্রুতি জানিয়েছে। ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং দলের মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুইয়াসহ শীর্ষ নেতারা।


ইশতেহারের এনসিপি উল্লেখ করেছে, আগামী ৫ বছরে দেশে এক কোটি সম্মানজনক কর্মসংস্থান সৃষ্টি করা হবে। এছাড়া, এসএমই খাতে ক্যাশফ্লো-ভিত্তিক ঋণ, নারী ও যুব উদ্যোক্তাদের জন্য ১০ হাজার কোটি টাকার তহবিল, নিবন্ধন খরচ হ্রাস ও প্রথম ৫ বছরের করমুক্তি নিশ্চিত করা হবে।

এ ছাড়া সরকার-নিয়ন্ত্রিত প্লেসমেন্ট, ভাষা ও দক্ষতা প্রশিক্ষণের মাধ্যমে বছরে ১৫ লাখ নিরাপদ ও দক্ষ প্রবাসী কর্মী গড়ে তোলা হবে বলেও ইশতেহারে উল্লেখ করা হয়েছে।

ইশতেহার ঘোষণাকালে এনসিপিরি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আমরা বাস্তবতার ভিত্তিতে আগামী ৫ বছরে যতটুকু করা সম্ভব তার ভিত্তিতে এ ইশতেহার ঘোষণা করেছি। এনসিপি নির্বাচিত হয়ে সরকারের অংশ হলে এ ৩৬ দফা বাস্তবায়নকে অগ্রাধিকার দেবে।

করপোরেট নিউজ ২৪/ এসি/ এইচএইচসি

Leave A Reply

Your email address will not be published.