USA news 24/7
Stay Ahead with the Latest in Business

তাসনিম জারার মনোনয়ন বাতিল, আপিলের ঘোষণা

ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির সাবেক নেত্রী তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) সকাল ১১টার দিকে রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা জেলা প্রশাসক রেজাউল করিম এ সিদ্ধান্তের কথা জানান।

মনোনয়ন বাতিলের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তাসনিম জারা বলেন, তিনি এ সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করবেন।

তিনি জানান, নির্বাচন কমিশনের ব্যাখ্যা অনুযায়ী স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংশ্লিষ্ট আসনের মোট ভোটারের কমপক্ষে ১ শতাংশের স্বাক্ষর জমা দিতে হয়। তার দাবি, নির্ধারিত সংখ্যার চেয়ে প্রায় ২০০টি বেশি স্বাক্ষর তিনি জমা দিয়েছেন। যাচাইয়ের জন্য কমিশন ১০ জন স্বাক্ষরকারীর তথ্য পরীক্ষা করে, যার মধ্যে ৮ জনের তথ্য পুরোপুরি সঠিক পাওয়া যায়।

তবে বাকি দুজনের ক্ষেত্রে সমস্যা দেখা দেয়। তাসনিম জারা বলেন, ওই দুই ব্যক্তি বাস্তবে ঢাকা-৯ আসনের ভোটার হিসেবেই নিজেদের জানতেন। যদিও তাদের ঠিকানা খিলগাঁও এলাকায়, ওই এলাকার কিছু অংশ অন্য একটি সংসদীয় আসনের অন্তর্ভুক্ত। ফলে যাচাইয়ে দেখা যায়, তারা আনুষ্ঠানিকভাবে ঢাকা-৯ আসনের ভোটার নন।

তিনি আরও বলেন, স্বাক্ষরকারীরা নিজেদের ভোটার এলাকা সম্পর্কে বিভ্রান্ত ছিলেন এবং নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকেও ভোটার আসন সংক্রান্ত স্পষ্ট তথ্য বা ভোটার নম্বর সংগ্রহের সুযোগ ছিল না। এ কারণেই অনিচ্ছাকৃত এই ভুল হয়েছে বলে তিনি দাবি করেন।

Leave A Reply

Your email address will not be published.