Corporate & Business News Bangladesh
Corporate Bangladesh Corporate Bangladesh Corporate News Bangladesh Company News CEO Interview Business Leadership

নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা বাহিনী যত দিন থাকবে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভোটের আগে-পরে মোট সাত দিন মাঠে থাকবেন আইন–শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৭ জানুয়ারি ২০২৬ তারিখে একটি পরিপত্র জারি করে জানিয়েছে, ৮ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন বাহিনী নির্বাচন নিরাপত্তায় দায়িত্ব পালন করবে।

পরিপত্রে বলা হয়েছে, ১২ ফেব্রুয়ারি নির্ধারিত জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে পুলিশ, বিজিবি, আনসার–ভিডিপি, কোস্টগার্ডসহ প্রয়োজনীয় বাহিনীর সদস্য মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে স্থানীয় প্রশাসনকে সহায়তা দিতে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ কাঠামোর আওতায় সশস্ত্র বাহিনীর সদস্যরাও মাঠে থাকবে।

নির্দেশনায় আরও জানানো হয়, মেট্রোপলিটন এলাকার বাইরে সাধারণ ভোটকেন্দ্রে ১৫ থেকে ১৬ জন এবং গুরুত্বপূর্ণ কেন্দ্রে ১৭ থেকে ১৮ জন করে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন। শহুরে মেট্রোপলিটন এলাকায় সাধারণ কেন্দ্রে থাকবে ১৬ জন এবং গুরুত্বপূর্ণ কেন্দ্রে ১৭ জন সদস্য।

পার্বত্য অঞ্চল ও দুর্গম এলাকায় সাধারণ কেন্দ্রে ১৬ থেকে ১৭ জন এবং গুরুত্বপূর্ণ কেন্দ্রে ১৭ থেকে ১৮ জন সদস্য মোতায়েন থাকবে, যাতে পুরো নির্বাচনী প্রক্রিয়া নির্বিঘ্নভাবে সম্পন্ন করা যায়।

Leave A Reply

Your email address will not be published.