Corporate & Business News Bangladesh
Corporate Bangladesh Corporate Bangladesh Corporate News Bangladesh Company News CEO Interview Business Leadership

সিন্ডিকেট ভেঙ্গে দিয়ে সুলভ মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি

সাবাস ইউএনও।। বোয়ালখালীতে সুলভ মূল্যে গ্যাস বিক্রয়

প্রতিনিধি :  সিন্ডিকেট ভেঙ্গে দিয়ে সুলভ মূল্যে গ্যাস ভর্তি (এলপি) সিলিন্ডার বিক্রয় হচ্ছে চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলায়। ১২ কেজির ওমেরা, আইগ্যাস,টোটাল গ্যাস এবং সুপার গ্যাসের সিলিন্ডার সেখানে বিক্রয় হয়।

শনিবার ( ১০ জানুয়ারি) দিনভর সুলভ মূল্যে গ্যাস ভর্তি (এলপি) সিলিন্ডার বিক্রয় হয়েছে। বোয়ালাখালী উপজেলা পরিষদ চত্বরে সুলভ মূল্যে ৭৭০ পিস সিলিন্ডার (এলপি) সুলভ মূল্যে গ্যাস বিক্রয় উদ্বোধন করেন নির্বাহী অফিসার (ইউএনও) মেহেদী হাসান ফারুক।

তিনি বলেন,ওমেরা গ্যাস,আইগ্যাস,টোটাল গ্যাস এবং সুপার গ্যাস কোম্পানির ১২ কেজি সিলিন্ডার (এলপি) প্রতিটি ১ হাজার ৪০০ টাকা দরে বিক্রি করা হয়েছে।  তিনি জানান, কারসাজি করে মানুষকে জিন্মি করতে অসাধু চক্র অধিক দামে গ্যাস বিক্রি ও মজুদ করছিল।

গ্যাস ক্রেতারা ইউএনও হস্তক্ষেপকে ধন্যবাদ জানান, সে সাথে পণ্যের মূল্য বৃদ্ধি রোধে সর্বত্র প্রশাসনের জোর হস্তক্ষেপ দাবি করেন।

কৃত্রিম গ্যাস সংকটের কারণে গত কয়েকদিন ধরে অধিক দামে রান্নার কাজে ব্যবহৃত গ্যাস কিনতে বাধ্য হচ্ছিল এলাকার মানুষ। অনেক দোকান ও রেস্টুরেন্ট মালিক গ্যাসের সংকটে দোকানও বন্ধ রাখতে বাধ্য হন।

আরও পড়ুন : এলপিজি অটোগ্যাসের তীব্র সংকটে দেশ

 

করপোরেটনিউজ২৪/ এইচএইচ,প্রভাস চক্রবর্ত্তী

Leave A Reply

Your email address will not be published.