Corporate & Business News Bangladesh
Corporate Bangladesh Corporate Bangladesh Corporate News Bangladesh Company News CEO Interview Business Leadership

কেএফসি’র মেন্যুতে যুক্ত হলো একেবারে নতুন আইটেম ‘বক্স মাস্টার’

কেএফসি বাংলাদেশের মেন্যুতে যুক্ত হলো একেবারে নতুন আইটেম ‘বক্স মাস্টার’, যা ফাস্টফুডপ্রেমীদের জন্য নিয়ে এসেছে ভিন্ন স্বাদের এক নতুন অভিজ্ঞতা। বাংলাদেশে কেএফসি’র একমাত্র ফ্র্যাঞ্চাইজি প্রতিষ্ঠান ট্রান্সকম ফুডস লিমিটেড ২০০৬ সাল থেকে সফলভাবে ব্র্যান্ডটির কার্যক্রম পরিচালনা করে আসছে। বরাবরের মতো এবারও তারা গ্রাহকদের জন্য স্বাদে ও উপস্থাপনায় নতুনত্ব নিয়ে হাজির হলো।

নতুন বক্স মাস্টার তৈরি করা হয়েছে বিশেষভাবে তাদের জন্য, যারা খাবারে খোঁজেন ভিন্নতা ও রোমাঞ্চ। এতে একসঙ্গে মিলেছে স্বাদ, টেক্সচার ও ফ্লেভারের নিখুঁত সমন্বয়, যা প্রতিটি কামড়কে করে তোলে উপভোগ্য।

এই আইটেমটিতে রয়েছে নরম ও তুলতুলে টর্টিয়ার ভেতরে মোড়ানো কেএফসি’র জনপ্রিয় হট অ্যান্ড ক্রিস্পি জিঙ্গার ফিলে। এর সঙ্গে যোগ করা হয়েছে ক্রাঞ্চি হ্যাশ ব্রাউন, সতেজ ভেজিটেবল মিক্স, ঝাঁঝালো ন্যাশভিল সস এবং মোলায়েম চিজ স্লাইস। ঝাল, ক্রিমি ও ক্রাঞ্চি স্বাদের এই মেলবন্ধন খাবারের অভিজ্ঞতাকে নিয়ে যায় এক নতুন উচ্চতায়।

বক্স মাস্টার এখন দেশের সব কেএফসি আউটলেটেই পাওয়া যাচ্ছে। গ্রাহকরা চাইলে ডাইন-ইন, টেকঅ্যাওয়ে কিংবা হোম ডেলিভারির মাধ্যমে অর্ডার করতে পারবেন। এছাড়া কেএফসি অ্যাপ এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমেও সহজেই পাওয়া যাবে এই নতুন আইটেম।

স্বাদের নতুন চমক খুঁজছেন যারা, তাদের জন্য বক্স মাস্টার হতে পারে কেএফসি’র মেন্যুতে পরবর্তী পছন্দ।

করপোরেটনিউজ২৪/ এইচএইচসি

Leave A Reply

Your email address will not be published.