Corporate & Business News Bangladesh
Corporate Bangladesh Corporate Bangladesh Corporate News Bangladesh Company News CEO Interview Business Leadership

দেশের জন্য ভাবার সাহসই বদলে দিতে পারে ভবিষ্যৎ- ব্যারিস্টার জাইমা

দেশের জন্য কিছু করার আন্তরিকতা সবার মধ্যে থাকা উচিত—এমন স্পষ্ট ও সাহসী বার্তা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।

রোববার ১৮ জানুয়া‌রি রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত ‘জাতি গঠনে নারী: নীতি, সম্ভাবনা এবং বাংলাদেশের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন তিনি।

জাইমা রহমান বলেন, সবার আদর্শ ও দৃষ্টিভঙ্গি এক নয়, তবুও দেশের জন্য একসঙ্গে বসে কথা বলা ও পরস্পরের কথা শোনাই গণতন্ত্রের প্রকৃত সৌন্দর্য।
পলিসি লেভেলে এটিই তার প্রথম বক্তব্য উল্লেখ করে তিনি আরও বলেন, সব প্রশ্নের উত্তর আমার কাছে নেই, তবে নিজের জায়গা থেকে দেশ ও সমাজের জন্য কিছু করার আন্তরিকতা থাকা খুবই জরুরি। আজ আমি এসেছি শুনতে, শিখতে এবং একসঙ্গে কাজ করার মানসিকতা নিয়ে এগোতে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

কর‌পো‌রেট‌নিউজ24,আ‌রিয়ান চৌধুরী

Leave A Reply

Your email address will not be published.