Corporate & Business News Bangladesh
Corporate Bangladesh Corporate Bangladesh Corporate News Bangladesh Company News CEO Interview Business Leadership

করপোরেট মিটিংয়ে কম কথা বলেও কীভাবে নিজেকে গুরুত্বপূর্ণ করে তুলবেন

করপোরেট অফিসে মিটিং মানেই অনেকের কাছে নিজের উপস্থিতি জানান দেওয়ার মঞ্চ। কেউ কেউ আছেন, যাদের ডেস্কে খুব একটা দেখা না গেলেও মিটিংরুমে তারা দাপটের সঙ্গে কথা বলেন। বড় বড় পরিকল্পনা, দীর্ঘ ব্যাখ্যা আর ভবিষ্যৎ কৌশলে ভরিয়ে তোলেন পুরো সময়। কিন্তু বাস্তবে এই অতিরিক্ত কথাবার্তা খুব কম ক্ষেত্রেই কাজে আসে।

আসলে মিটিংয়ে বেশি কথা বলাই যে বেশি মূল্যবান করে তোলে—এই ধারণা এখন পুরোনো। আধুনিক করপোরেট সংস্কৃতিতে গুরুত্ব পায় ফলাফল, সিদ্ধান্তে অবদান এবং দায়িত্বশীল আচরণ।

কম কথা বলা কি দুর্বলতা?

একদমই না। বরং গবেষণা বলছে, অফিসে সাধারণত অভিজ্ঞ ও জ্যেষ্ঠ কর্মীরাই আলোচনার নেতৃত্ব দেন। তাদের কথাই বেশি গুরুত্ব পায়। তাই নিজের অবস্থান বুঝে, অপ্রয়োজনীয় কথা না বলে ঠিক সময়ে সঠিক বক্তব্য রাখাই বুদ্ধিমানের কাজ।

করপোরেট মিটিংয়ে নিজেকে আলাদা করে তুলতে কার্যকর কৌশল

১. প্রস্তুতি থাকলে কম কথাই যথেষ্ট

মিটিংয়ের এজেন্ডা আগে পেলে সেটি ভালোভাবে পড়ুন। কোন জায়গায় আপনার মতামত দরকার হতে পারে—সেগুলো চিহ্নিত করুন। ২–৩টি শক্তিশালী, তথ্যভিত্তিক বাক্য আগেই তৈরি করে রাখুন। এতে কথা কম হলেও প্রভাব হবে বেশি।

২. শরীরী ভাষায় আত্মবিশ্বাস দেখান

চুপচাপ বসে থাকলেই যে আপনি অদৃশ্য—তা নয়। সোজা হয়ে বসা, চোখে চোখ রেখে শোনা, প্রাসঙ্গিক সময়ে মাথা নাড়া—এসব ছোট বিষয় আপনার উপস্থিতি স্পষ্ট করে তোলে। মোবাইল বা অপ্রয়োজনীয় নড়াচড়া এড়িয়ে চলুন।

৩. সঠিক মুহূর্তটাই আসল

যারা কম কথা বলেন, তারা যখন কথা বলেন তখন সবাই স্বাভাবিকভাবেই মনোযোগ দেয়। আলোচনার মাঝখানে বিশৃঙ্খলা তৈরি না করে ছোট বিরতিতে পরিষ্কারভাবে আপনার বক্তব্য তুলে ধরুন।

৪. বক্তব্যের বদলে প্রশ্ন ছুঁড়ে দিন

সঠিক প্রশ্ন একজন কর্মীকে চিন্তাশীল ও বিশ্লেষণধর্মী হিসেবে উপস্থাপন করে। কোনো বিষয়ে পরিষ্কার ধারণা না থাকলে বা আলোচনাকে নতুন দিক দিতে চাইলে সংক্ষিপ্ত প্রশ্ন করুন।

৫. সংক্ষেপে বলার অভ্যাস গড়ুন

যেখানে অন্যরা ১০ মিনিট ব্যাখ্যা দেন, সেখানে আপনি যদি ৩০ সেকেন্ডে মূল কথা বলতে পারেন—তাহলেই আপনি আলাদা। সংক্ষিপ্ত ও স্পষ্ট বক্তব্যই করপোরেট দুনিয়ায় ‘স্মার্ট কমিউনিকেশন’-এর চিহ্ন।

৬. নিজের বিশেষ দক্ষতাকে সামনে আনুন

নীরব মানুষরা সাধারণত ভালো পর্যবেক্ষক হন। ডেটা বিশ্লেষণ, ঝুঁকি শনাক্ত করা, বা এমন কোনো ইনসাইট দেওয়া যা অন্যরা খেয়াল করেনি—এসবই আপনাকে মিটিংয়ে গুরুত্বপূর্ণ করে তুলতে পারে।

৭. মিটিংয়ের আগে টিমের সঙ্গে সমন্বয় করুন

মিটিং কোনো একক যুদ্ধ নয়। আগেই টিমের সঙ্গে আলোচনা করে নিলে আপনার বক্তব্য আরও শক্ত হয় এবং সিদ্ধান্ত গ্রহণে প্রভাব বাড়ে।

করপোরেট দুনিয়ায় এগিয়ে যেতে হলে তিনটি বিষয়ই শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে—
কাজের ফলাফল, সময়মতো দায়িত্ব পালন এবং দলগত সাফল্যে অবদান।

করপোরেট নিউজ ২৪/ এসি

Leave A Reply

Your email address will not be published.