EMail: corporatenews100@gmail.com
আজকের মুদ্রার রেট: ৮ ফেব্রুয়ারি ২০২৬ | ডলার, ইউরো, পাউন্ডসহ সব বৈদেশিক মুদ্রার দাম
বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের আমদানি-রপ্তানি ও ব্যবসা-বাণিজ্য প্রতিনিয়ত সম্প্রসারিত হচ্ছে। একই সঙ্গে বিশ্বের নানা প্রান্তে অবস্থানরত কোটি কোটি প্রবাসী বাংলাদেশির পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রবাসী ও ব্যবসায়ীদের লেনদেন সহজ করতে আজকের (৮ ফেব্রুয়ারি ২০২৬) বৈদেশিক মুদ্রার সর্বশেষ বিনিময় হার প্রকাশ করা হলো।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, রোববার দেশের মুদ্রা বাজারে মার্কিন ডলার কেনা ও বিক্রির হার নির্ধারণ করা হয়েছে ১২২ টাকা ৩০ পয়সা। একই দিনে ইউরো, পাউন্ড, সৌদি রিয়েলসহ অন্যান্য গুরুত্বপূর্ণ মুদ্রার দরেও সামান্য ওঠানামা লক্ষ্য করা গেছে।
মুদ্রা ক্রয় (টাকা) বিক্রয় (টাকা)
ইউএস ডলার ১২২.৩০ ১২২.৩০
ব্রিটিশ পাউন্ড ১৬৬.৪৩ ১৬৬.৫৪
ইউরো ১৪৪.৫০ ১৪৪.৫৩
জাপানি ইয়েন ০.৭৭ ০.৭৭
অস্ট্রেলিয়ান ডলার ৮৫.৮৯ ৮৫.৮৩
সিঙ্গাপুর ডলার ৯৬.১৭ ৯৬.২৪
কানাডিয়ান ডলার ৮৯.৪০ ৮৯.৪০
ইন্ডিয়ান রুপি ১.৩৫ ১.৩৫
সৌদি রিয়েল ৩২.৫২ ৩২.৫০
বিশেষজ্ঞদের মতে, বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি, আমদানি ব্যয় এবং রেমিট্যান্স প্রবাহের ওপর নির্ভর করে প্রতিদিনই মুদ্রার বিনিময় হারে পরিবর্তন আসতে পারে। তাই লেনদেনের আগে সংশ্লিষ্ট ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে হালনাগাদ তথ্য যাচাই করার পরামর্শ দেয়া হচ্ছে।
করপোরেটনিউজ২৪/ জিএনএস