USA news 24/7
Stay Ahead with the Latest in Business

ব্যাংক সীমিত পরিসরে খোলা ২৫ ও ২৬ মে

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা সাত দিন দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। তবে তৈরি পোশাক শিল্প খাতের শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ এবং দেশের আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে নির্দিষ্ট কিছু শিল্পাঞ্চল ও বন্দর এলাকায় ২৫ ও ২৬ মে সীমিত পরিসরে ব্যাংকের নির্দিষ্ট শাখা খোলা থাকবে।

রোববার (১৭ মে) বাংলাদেশ ব্যাংক এক সার্কুলার জারি করে সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে।

সার্কুলারে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের আলোকে আগামী ২৩ মে (শনিবার) ও ২৪ মে (রোববার) ব্যাংকের সব শাখা ও উপশাখা স্বাভাবিক সময়সূচি অনুযায়ী খোলা থাকবে। তবে পোশাক খাতে কর্মরতদের বেতন দেওয়ার সুবিধার্থে আগামী ২৫ ও ২৬ মে পোশাকশিল্প এলাকার ব্যাংক শাখা খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে ঈদের আগে তৈরি পোশাক খাতের শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধ এবং আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের পোশাক শিল্প সংশ্লিষ্ট এলাকায় সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম চালু রাখার নির্দেশনা দেওয়া হয়। এসব এলাকায় ২৫ ও ২৬ মে সীমিত সংখ্যক জনবল দিয়ে ব্যাংক খোলা থাকবে। অফিস চলবে সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত এবং লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।

এছাড়া সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকার ব্যাংক শাখাগুলো আমদানি-রপ্তানি কার্যক্রমের স্বার্থে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সীমিত আকারে চালু রাখার নির্দেশ দেওয়া হয়। ছুটির দিনে দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীরা বিধি অনুযায়ী ভাতা পাবেন।

করপোরেট নিউজ২৪/ এইচএইচ

Leave A Reply

Your email address will not be published.