Corporate & Business News Bangladesh
Corporate Bangladesh Corporate Bangladesh Corporate News Bangladesh Company News CEO Interview Business Leadership

বিশ্বের সবচেয়ে বড় গাড়িবাহী জাহাজ চীনের

বিশ্বের সবচেয়ে বড় গাড়িবাহী জাহাজ তৈরি করলো চীন, বহন করবে ১০ হাজার ৮০০ যান

 

Image

 

বিশ্বের সবচেয়ে বড় গাড়িবাহী সামুদ্রিক জাহাজ নির্মাণের নতুন রেকর্ড গড়েছে China। দেশটির Guangzhou Shipyard International গাড়ি পরিবহনের জন্য বিশালাকৃতির নতুন জাহাজ ‘গ্লোভিস লিডার’ নির্মাণ সম্পন্ন করেছে। একসঙ্গে ১০ হাজার ৮০০টি যানবাহন বহনের সক্ষমতা থাকায় এটিকে বর্তমানে বিশ্বের বৃহত্তম পিওর কার অ্যান্ড ট্রাক ক্যারিয়ার (পিসিটিসি) হিসেবে দেখা হচ্ছে।

দক্ষিণ কোরিয়ার গাড়ি নির্মাতা Hyundai Motor Company-এর জন্য তৈরি করা এই জাহাজটির দৈর্ঘ্য ২৩০ মিটার এবং প্রস্থ ৪০ মিটার। এতে সাধারণ গাড়ির পাশাপাশি ইলেকট্রিক ভেহিক্যাল (ইভি), হাইড্রোজেনচালিত যানবাহন এবং ভারী ট্রাক পরিবহনের সুবিধা রাখা হয়েছে।

জাহাজটি নির্মাণ করেছে China State Shipbuilding Corporation-এর অধীনস্থ গুয়াংজু শিপইয়ার্ড ইন্টারন্যাশনাল এবং চায়না শিপবিল্ডিং ট্রেডিং কোম্পানি। নির্ধারিত সময়ের আগেই নির্মাণকাজ শেষ হওয়ায় এটি চীনের জাহাজ নির্মাণ সক্ষমতার বড় উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।

১৪ ডেকে বিশাল ধারণক্ষমতা

‘গ্লোভিস লিডার’ জাহাজটিতে রয়েছে ১৪টি ডেক, যা বিপুলসংখ্যক যানবাহন পরিবহনের উপযোগী করে ডিজাইন করা হয়েছে। এর আগে সবচেয়ে বড় গাড়িবাহী জাহাজ হিসেবে পরিচিত ছিল ‘হেগ অরোরা’, যার ধারণক্ষমতা ছিল ৯ হাজার ১০০ যানবাহন। নতুন এই জাহাজটি আগের রেকর্ডধারীর তুলনায় প্রায় ১ হাজার ৭০০টি বেশি গাড়ি বহন করতে পারবে।

জাহাজটির সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৯ নট এবং এটি ১০ দশমিক ৫ মিটার গভীর পানিতে চলাচল করতে সক্ষম।

জ্বালানি সাশ্রয়ী আধুনিক প্রযুক্তি

বিশাল এই জাহাজে পরিবেশবান্ধব ও জ্বালানি সাশ্রয়ী প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এর বডির নকশা এমনভাবে তৈরি করা হয়েছে যাতে পানির সঙ্গে ঘর্ষণ কম হয় এবং কম জ্বালানিতে বেশি কার্যকারিতা পাওয়া যায়। এছাড়া এতে বর্জ্য তাপ পুনরুদ্ধার প্রযুক্তিও যুক্ত করা হয়েছে।

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, জাহাজটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এবং প্রচলিত জ্বালানি— উভয় মাধ্যমেই চলতে সক্ষম। আন্তর্জাতিক International Maritime Organization (আইএমও) নির্ধারিত টায়ার-থ্রি নির্গমন মানদণ্ড অনুসরণ করায় এটি নাইট্রোজেন অক্সাইড নির্গমনও উল্লেখযোগ্যভাবে কমাবে।

সূত্র: ODT Central

Leave A Reply

Your email address will not be published.