Corporate & Business News Bangladesh
Corporate Bangladesh Corporate Bangladesh Corporate News Bangladesh Company News CEO Interview Business Leadership

নির্বাচনী ছুটিতে দেশজুড়ে দুই দিন বন্ধ থাকবে সব দোকান ও শপিংমল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশজুড়ে বাণিজ্যিক কার্যক্রমে আসছে সাময়িক বিরতি। ভোটগ্রহণ নির্বিঘ্ন করতে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি ঢাকাসহ সারাদেশের সব দোকান, বাণিজ্য বিতান ও শপিংমল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়, নির্বাচন উপলক্ষে সরকারি নির্দেশনার আলোকে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে। সমিতির সভাপতি মো. নাজমুল হাসান মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ ও গণভোট অনুষ্ঠিত হবে। ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতেই আগের দিনসহ টানা দুই দিন সব ধরনের খুচরা ও পাইকারি বাণিজ্য প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই সিদ্ধান্ত বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি ও ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির স্ট্যান্ডিং কমিটির যৌথ সভায় গৃহীত হয়।

এদিকে নির্বাচনকে কেন্দ্র করে সরকারিভাবেও ছুটির ঘোষণা দেওয়া হয়েছে। ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে, পাশাপাশি কারখানার শ্রমিকদের জন্য ১০ ফেব্রুয়ারি বিশেষ ছুটি নির্ধারণ করা হয়েছে। নির্বাচনের দিন ১২ ফেব্রুয়ারি এমনিতেই সাধারণ ছুটি কার্যকর থাকবে।

ফলে টানা কয়েকদিন সরকারি ও বেসরকারি উভয় পর্যায়েই কার্যক্রম সীমিত থাকবে বলে ধারণা করা হচ্ছে।

করপোরেট নিউজ২৪/ জিএনএস

Leave A Reply

Your email address will not be published.