USA news 24/7
Stay Ahead with the Latest in Business

৭ ফেব্রুয়ারি ২০২৬ : ২২ ক্যারেটের স্বর্ণ যত দামে বিক্রি হচ্ছে

বিশ্ববাজারে স্বর্ণের মূল্য বৃদ্ধির সরাসরি প্রভাব পড়েছে দেশের বাজারে। এরই ধারাবাহিকতায় শনিবার ৭ ফেব্রুয়ারি থেকে স্বর্ণের নতুন দাম কার্যকর করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। একদিনেই ভরিতে সর্বোচ্চ ৭ হাজার ৬৪০ টাকা পর্যন্ত দাম বাড়ানো হয়েছে।

বাজুসের পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ (পিওর গোল্ড) এর দাম বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে নতুন দর নির্ধারণ করা হয়েছে। শনিবার সকালেই সমন্বয়ের মাধ্যমে এই মূল্য কার্যকর করা হয়, যা পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত বহাল থাকবে।

৭ ফেব্রুয়ারি স্বর্ণের নতুন দাম (প্রতি ভরি)

২২ ক্যারেট: ২ লাখ ৬২ হাজার ৯০ টাকা
(আগের দাম: ২ লাখ ৫৪ হাজার ৪৫০ টাকা)

২১ ক্যারেট: ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা
(আগের দাম: ২ লাখ ৪২ হাজার ৯০৩ টাকা)

১৮ ক্যারেট: ২ লাখ ১৪ হাজার ৪৪৩ টাকা
(আগের দাম: ২ লাখ ৮ হাজার ২০২ টাকা)

সনাতন পদ্ধতি: ১ লাখ ৭৫ হাজার ৪৮৫ টাকা
(আগের দাম: ১ লাখ ৭০ হাজার ৪১১ টাকা)

(প্রতি ভরি = ১১.৬৬৪ গ্রাম)

বাজুস আরও জানায়, নির্ধারিত স্বর্ণের দামের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার নকশা ও মানভেদে মজুরির হারে পার্থক্য হতে পারে।

বিশেষজ্ঞরা মনে করছেন, বিশ্ববাজারে স্বর্ণের ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত থাকলে দেশের বাজারেও দাম আরও বাড়তে পারে।
করপোরেট নিউজ ২৪/ এইচ এইচ/ এসি

Leave A Reply

Your email address will not be published.