Corporate & Business News Bangladesh
Corporate Bangladesh Corporate Bangladesh Corporate News Bangladesh Company News CEO Interview Business Leadership

এসইউবিতে ‘বিজনেস কার্নিভাল ২০২৬’ অনুষ্ঠিত

স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশে (এসইউবি) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে তিন দিনব্যাপী বিজনেস কার্নিভাল ২০২৬। বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব বিজনেস স্টাডিজের উদ্যোগে এবং স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ বিজনেস ক্লাব (এসইউবিবিসি)-এর আয়োজনে এই কার্নিভাল আয়োজন করা হয়।

কার্নিভালের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতার হোসেন খান। এ ছাড়া প্রো-উপাচার্য, কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার, অতিরিক্ত রেজিস্ট্রারসহ বিজনেস স্টাডিজ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞানের পাশাপাশি বাস্তবভিত্তিক দক্ষতা, নেতৃত্বগুণ ও পেশাগত প্রস্তুতি গড়ে তুলতে এ ধরনের সহশিক্ষা কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন আয়োজন শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্যারিয়ারে ইতিবাচক ভূমিকা রাখে বলেও তিনি উল্লেখ করেন।

কার্নিভালের প্রথম দিনে আয়োজন করা হয় জাতীয় পর্যায়ের কেস কম্পিটিশন ‘বিজ-ব্রিলিয়াল ২০২৬ (সিজন–১)’। এতে নর্থ সাউথ ইউনিভার্সিটি, উত্তরা ইউনিভার্সিটি, আইবিএ, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ এবং প্রাইমএশিয়া ইউনিভার্সিটিসহ দেশের বিভিন্ন শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

ডিপার্টমেন্ট অব বিজনেস স্টাডিজের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. কে. এম. আনোয়ারুল ইসলাম বলেন, এই আয়োজনের মূল লক্ষ্য হলো ক্লাসরুমের বাইরের বাস্তব ব্যবসায়িক চ্যালেঞ্জের সঙ্গে শিক্ষার্থীদের পরিচিত করা এবং সমস্যা সমাধানের দক্ষতা বাড়ানো।

দ্বিতীয় দিনে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় ইনডোর ও আউটডোর স্পোর্টস ডে। ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন ইনডোর খেলায় ব্যাপক অংশগ্রহণে পুরো ক্যাম্পাসে উৎসবের আমেজ তৈরি হয়।

কার্নিভালের সমাপনী দিনে শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যা উপস্থিত দর্শকদের আনন্দে মাতিয়ে তোলে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এ ধরনের বহুমুখী আয়োজন শিক্ষার্থীদের মধ্যে দলগত কাজ, সৃজনশীলতা ও নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

করপোরেট নিউজ ২৪/ এইচএইচ

Leave A Reply

Your email address will not be published.