Corporate & Business News Bangladesh
Corporate Bangladesh Corporate Bangladesh Corporate News Bangladesh Company News CEO Interview Business Leadership

স্বর্ণের দাম ভরিতে কমলো ৩,৩২৪ টাকা, নতুন দাম জানালো বাজুস

আজকের স্বর্ণের দাম

টানা দুই দফা মূল্যবৃদ্ধির পর দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন করে ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কমানোর ঘোষণা দিয়েছে।

নতুন নির্ধারিত দাম অনুযায়ী, বৃহস্পতিবার (১২ মার্চ) থেকে দেশের বাজারে ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) বিক্রি হবে ২ লাখ ৬৭ হাজার ১০৬ টাকায়।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ার কারণে স্বর্ণের এই নতুন দর নির্ধারণ করা হয়েছে। এর ফলে সাম্প্রতিক সময়ের তুলনায় ক্রেতাদের জন্য কিছুটা স্বস্তি ফিরেছে।

চলতি বছরে এখন পর্যন্ত দেশের স্বর্ণের বাজারে মোট ৪১ বার দামের সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২৬ বার দাম বেড়েছে এবং ১৫ বার কমানো হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামের ওঠানামা এবং স্থানীয় বাজারে কাঁচা স্বর্ণের দামের পরিবর্তনের প্রভাবেই ঘন ঘন এই মূল্য সমন্বয় করা হচ্ছে।

করপোরেটনিউজ২৪/জিএনএস

Leave A Reply

Your email address will not be published.