Corporate & Business News Bangladesh
Corporate Bangladesh Corporate Bangladesh Corporate News Bangladesh Company News CEO Interview Business Leadership

শেয়ারবাজার : ঈদের ছুটি শেষে কবে শুরু ফের লেনদেন

পবিত্র শবে কদর ও ঈদুল ফিতর উপলক্ষে দেশের দুই শেয়ারবাজারে টানা সাত দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে এই সময়ে কোনো লেনদেন বা দাপ্তরিক কার্যক্রম চলবে না।

সূত্র জানায়, আগামী ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে দেশের প্রধান দুই স্টক এক্সচেঞ্জ—ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)।

আগে থেকেই ঈদুল ফিতরের ছুটি নির্ধারিত ছিল। এর মধ্যে ১৮ মার্চ (বুধবার) নির্বাহী আদেশে অতিরিক্ত এক দিনের সরকারি ছুটি ঘোষণা করায় ছুটির সময় আরও বেড়ে যায়। এর ফলে টানা সাত দিন শেয়ারবাজারে সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে।

স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা গেছে, রমজান ও ঈদের ছুটি শেষে অফিস কার্যক্রম আবার স্বাভাবিক সময়সূচিতে ফিরে যাবে।

স্বাভাবিক নিয়ম অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের অফিস সময় সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। আর শেয়ার লেনদেন চলে সকাল ১০টা থেকে দুপুর ২টা ২০ মিনিট পর্যন্ত। এরপর দুপুর ২টা ২০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত পোস্ট ক্লোজিং সেশন সম্পন্ন হয়।

টানা সাত দিনের এই ছুটি শেষে আগামী ২৪ মার্চ থেকে আবারও ডিএসই ও সিএসইতে নিয়মিত লেনদেন ও দাপ্তরিক কার্যক্রম শুরু হবে। ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে বন্ধ থাকবে সারাদেশ।

করপোরেটনিউজ২৪/ জিএনএস

 

Leave A Reply

Your email address will not be published.