Corporate & Business News Bangladesh
Corporate Bangladesh Corporate Bangladesh Corporate News Bangladesh Company News CEO Interview Business Leadership

রমজান নির্লোভ ও ইবাদতের মাস-ড. শফিক

বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ড. মোহাম্মদ শফিকুল ইসলাম বলেছেন কুরআন সুন্নাহ’র আলোকে নিজেকে পরিচালিত করলে সে মানুষ অসুন্দরের পথে চলতে পারেন না। তাদের সমাজ কলুষিত হতে পারেনা।

তিনি বলেন, রমজান মাস সংযম, ধৈর্য লোভহীন থাকা ও ইবাদতের মাস। এমাসে আল্লাহর নৈকট্য লাভ করা সম্ভব।

ড. মোহাম্মদ শফিকুল ইসলাম ১১ মার্চ নগরীর জামান হলে রাউজানের ঐতিহ্যবাহী সংগঠন রাউজান আর আর এ সি ইনস্টিটিশন প্রাক্তন ছাত্র ছাত্রী পরিষদের ইফতার ও দোয়া মাহফিলে প্রধান আলোচকের বক্তব্যে এসব কথা বলেন।

পরিষদের সভাপতি আবু বকর সিদ্দিকীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সাধারণ সম্পাদক আ স ম ইয়াছিন মাহমুদ।

যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নওশাদ চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন পরিষদের উপদেষ্টা অধ্যাপক ড. সুলতান আহমদ, উপদেষ্টা অধ্যাপক আবুল হাসান চৌধুরী, সহ সভাপতি সিরাজুল মোস্তফা রুমি, সহ সভাপতি আবু জাফর চৌধুরী। উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এমদাদ হোসেন, কাজী মুজিবুর রহমান, নাসিমুল গনি চৌধুরী, ফজলুল হক, ইলিয়াস করিম, যুগ্ম সম্পাদক মোহাম্মদ আসিফ, অহিদউল আকবর শাহিন, লুতফর রহমান, ডাঃ সাজ্জাদ, মোহাম্মদ শরিফ, সহিদুল ইসলাম বাদশা, রাসেদুল আলম-, মোহাম্মদ এরফান চৌধুরী,মির্জা নয়ন, সামিমুল ইসলাম, অনুরাজ দাশ গুপ্ত, অধ্যাপক পলাশ মজুমদার।পবিত্র কোরানে পাক থেকে তেলাওয়াত করেন আরিফুল ইসলাম। দেশ জাতির কল্যান কামনা করে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। প্রেসবিজ্ঞপ্তি।

করপোরেটনিউজ২৪/এইচএইচ

Leave A Reply

Your email address will not be published.