Corporate & Business News Bangladesh
Corporate Bangladesh Corporate Bangladesh Corporate News Bangladesh Company News CEO Interview Business Leadership

এআই প্রযুক্তির ‘ডার্মা স্ক্যান স্কিন অ্যানালাইজার’ উন্মোচন করল বায়োজিন

স্কিনকেয়ার খাতে প্রযুক্তিনির্ভর নতুন সেবা নিয়ে এসেছে কসমেসিউটিক্যালস ব্র্যান্ড বায়োজিন। প্রতিষ্ঠানটি সম্প্রতি ‘বায়োজিন ডার্মা স্ক্যান এআই স্কিন অ্যানালাইজার’ নামে নতুন একটি স্মার্ট স্কিন বিশ্লেষণ প্রযুক্তি উন্মোচন করেছে।

ঢাকার মিরপুর ডিওএইচএস কালচারাল সেন্টারে বায়োজিন কসমেসিউটিক্যালসের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ সেবার যাত্রা শুরু হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সিইও ও প্রতিষ্ঠাতা মুহাম্মদ জাহিদুল হক, জেনারেল ম্যানেজার জান্নাতুল ফেরদৌসসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। পাশাপাশি দেশের স্কিনকেয়ার ও বিউটি ইন্ডাস্ট্রির পরিচিত ইনফ্লুয়েন্সার শাম্মা রুশাফি অবন্তী, সানজিদা ইসলাম সায়মা এবং ফারজানা ইসলামসহ আরও অনেকে অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে বায়োজিন কসমেসিউটিক্যালসের প্রতিষ্ঠাতা মুহাম্মদ জাহিদুল হক বলেন, “ডার্মা স্ক্যান এআই স্কিন অ্যানালাইজারের মাধ্যমে আমরা বিজ্ঞানভিত্তিক স্কিনকেয়ারকে সারাদেশের মানুষের কাছে পৌঁছে দিতে চাই। এর মাধ্যমে মানুষ নিজের ত্বকের অবস্থা সম্পর্কে সঠিক ধারণা পাবে এবং প্রয়োজন অনুযায়ী উপযুক্ত সমাধান বেছে নিতে পারবে।”

অভিনেত্রী বিদ্যা সিনহা মিম বলেন, “বাংলাদেশের প্রতিটি অঞ্চলের মানুষের জন্য ডার্মা স্ক্যান এআই স্কিন অ্যানালাইজার ত্বকের যত্নে নতুন সম্ভাবনা তৈরি করেছে। এখন স্কিনকেয়ার নিয়ে অযথা বিভ্রান্ত হওয়ার সুযোগ কমে যাবে।”

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, নতুন এই প্রযুক্তি ব্যবহার করে খুব দ্রুত ত্বকের বিভিন্ন সমস্যা বিশ্লেষণ করা যাবে এবং ব্যবহারকারীর প্রয়োজন অনুযায়ী উপযুক্ত স্কিনকেয়ার পরামর্শ পাওয়া সম্ভব হবে।

এ বিষয়ে বিস্তারিত তথ্য জানতে বায়োজিনের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করা যেতে পারে।

 

Leave A Reply

Your email address will not be published.